IPL 2025: ধোনির দুর্গে কিং কোহলিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে, চিপকে নূর-জাদেজাদের সামলানোই চ্যালেঞ্জ বিরাটের সামনে

শুক্রবার আইপিএলে মেগা ম্যাচ চিপকের মাঠে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং সিএসকে। এই দুই দলের মানে একটা আলাদা উন্মাদনা থাকে, কারণ এই দুই দলে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। চিপক মানেই ধোনির সাম্রাজ্য এখানে চেন্নাই ভক্তদের কাছে ধোনি থালা নামেই পরিচিত। মহেন্দ্র সিং ধোনি চিপকের মাঠে খেলতে নামলেই একটা আলাদা উন্মাদনা তৈরি হয়। ভক্তদের মধ্যে শব্দ ডেসিবেলও বাড়তে থাকে পাল্লা দিয়ে।

ধোনির সাম্রাজ্যে নিজের আধিপত্য বিস্তার করেছেন বিরাট কোহলি! কয়েকদিন আগেই চেন্নাইয়ে চলে এসেছেন কিং কোহলি। তাঁকে ঘিরেও তামিলনাড়ুর রাজধানী শহরে উন্মাদনা কম নয়। চিপকের মাঠে অনুশীলন শেষে বিরাট কোহলিকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল। ইডেন হোক বা চিপক কিং কোহলি যেখানেই খেলেন সেখানেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়। কোহলি হয়ে ওঠেন হ্যামলিনের বাঁশিওয়ালা।

virat Kohli

ইডেনে যে চিত্র দেখা গিয়েছিল আইপিএলের প্রথম ম্যাচে। সেই একই চিত্র দেখা গেল চেন্নাইয়ের চিপকেও। কোহলিকে ঘিরে দর্শকদের মধ্যে বিরাট উন্মাদনা। তাঁর সই নেওয়ার জন্য দর্শকদের মধ্যে আকূল আবেদন।চিপকে অনুশীলনের পরই সমর্থকদের সামনে আসেন বিরাট। দর্শকদের সবার আর্জি ছিল বিরাট যেন তাঁদের দিকে এগিয়ে আসেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন, অনেকে তো অটোগ্রাফের আবেদনও করেন কোহলিকে। বিরাট অবশ্য কাউকেই হতাশ করেননি, সবার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেছেন।

প্রথম ম্যাচের বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের অবলীলায় সামলে দিয়েছেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। এবার চিপকে তার জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ চেন্নাই দলেও একাধিক ভালো স্পিনার রয়েছেন। চিপকের মাঠ এমনিতেই স্পিন সহায়াক। তার উপর বিরাটকে খেলতে হবে আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং নুর আহমেদদের বিরুদ্ধে। এর মধ্যে নূর আহমেদ গত ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।

যদিও স্পিনারদের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতিতে কোন খামতি রাখছেন না বিরাট কোহলি। নেটে স্পিনারদের বিরুদ্ধে বাড়তি অনুশীলন করেছেন কোহলি। এবারে আরসিবি দল খুব বেশি তারকাকে দলে নেয়নি। তবে কোহলি যে আছেন মহাতারকা হয়েই। নেতৃত্বের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিন্তু তিনি দলের মূল নিউক্লিয়াস। আরসিবিকে জিততে হলে বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পাওয়ার পর এবার আরসিবির মিশন চেন্নাই।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+