IPL 2025: আইপিএলের প্রথম ম্যাচ নিয়ে আবেগপ্রবণ বিরাট, বল বয় থেকে চ্যাম্পিয়ন অধিনায়ক হয়েছেন কে?

দেখতে দেখতে ১৮ বছর হয়ে গেল আইপিএলের। ২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরু হয়েছিল। গত ১৭ বছরে আইপিএল বিশ্বের অন্যতম সেরা টি২০ লিগে পরিণত হয়েছে। প্রতি মরশুমেই আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আইপিএলকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে থাকে। প্রতিবছর আইপিএলের জন্য অপেক্ষা করেন ক্রিকেটপ্রেমীরা।

আইপিএল এমন একটা খেলা যেটা শুধু চার ছক্কা বা জয় পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না একই সঙ্গে থাকে বিনোদনের মহাধামাকাও। তাই আইপিএল দেখতে মাঠ ভরান, দর্শকরা। সেইসঙ্গে টিভির টিআরপিও থাকে হাই। আইপিএলের ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে স্মৃতি সরণিতে ভাসলেন বর্তমান ভারতীয় দলের দুই নক্ষত্র বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতীয় দলের যে কয়েকজন ক্রিকেটার প্রথম সংস্করণ থেকেই আইপিএলের সদস্য তাদের মধ্যে অন্যতম হলেন রোহিত এবং বিরাট।

virat kohli rohit sharma

রোহিত শর্মা দল পরিবর্তন করেছেন কিন্তু বিরাট কোহলি একটানা ১৮ বছর আরসিবি দলেরই সদস্য। বিরাটের সঙ্গে আঠারোর একটা গভীর যোগ রয়েছে। কারণ বিরাটের জার্সি নম্বর ১৮। আইপিএলের প্রথম ম্যাচের প্রসঙ্গ উঠতেই স্মৃতিমেদুর হয়ে পড়লেন বিরাট কোহলি। পাশাপাশি অজানা কথা ফাঁস করেছেন শ্রেয়স আইয়ার।

আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, ২০০৮ সালে আইপিএলে যখন প্রথম ম্যাচ খেলতে নামলাম তখন আলাদা একটা অনূভূতি হয়েছিল। স্টেডিয়ামে ওই ধরনের পরিবেশে কোনদিন খেলিনি। একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছিল। আরও একটা গোপন কথা আমি শেয়ার করছি, আমি যখন ইশান্ত শর্মাকে খেলছিলাম তখন তাঁকে আলাদা একজন বোলার মনে হচ্ছিল।

একইসঙ্গে বিরাট বলেছেন, এর আগে ইশান্তের বল আমি অনেকবার খেলেছি এবং সহজ ভাবেই খেলেছি। কিন্তু সেদিন ভাবছিলাম আমি ইশান্তের বল খেলতেই পারব না কারণ পারিপার্শ্বিক পরিবেশের চাপ। সেদিন উপলব্ধি করেছিলাম পারিপার্শ্বিক পরিবেশের চাপ কি হতে পারে।

একই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, প্রতিটি আইপিএল একটা আলাদা অভিজ্ঞতা তৈরি হয় আমার জন্য। এটা অনেকটাই আমার কাছে শিক্ষণীয় প্রতিটি আইপিএল থেকেই আমি কিছু না কিছু শিখি। আমরা যখন একটা আইপিএলে ব্যর্থ হই তখন আবার একটা পরের আইপিএলে কামব্যাক করার চেষ্টা করি আইপিএল ট্রফি জিতলে পরেরবার লক্ষ্য থাকে সেই ট্রফি ধরে রাখার এইভাবে আমরা এতবার সাফল্য পেয়েছি ।

অন্যদিকে আইপিএল প্রসঙ্গে আবেগপ্রবণ বর্তমান পাঞ্জাব কিংসরের অধিনায়ক শ্রেয়স আইয়ার, একটা সময় আইপিএলের বল বয় ছিলেন। তিনি সেখান থেকেই আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+