IPL 2025: আইপিএলের মধ্যেই বিরাট চমক! বিজ্ঞাপনমুক্ত কোহলির সমাজ মাধ্যমের প্রোফাইল

বিরাট কোহলি শুধু ক্রিকেট মাঠেই কিং নয়, একইসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে তিনি সম্রাট। সমাজ মাধ্যম থেকেও বিপুল টাকা আয় করেন বিরাট কোহলি। তাঁর বেশিরভাগটাই আসে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপণ থেকে। এতদিন বিরাটের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়( ইনস্টাগ্রাম) বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যেত।

সমালোচকরা বিরাটের প্রোফাইলকে 'ইনস্টাগ্রামের টাইম স্কোয়ার' বা 'অ্যাডগ্রাম' বলেও সমালোচনা করতেন। অবশেষে কি বোধদয় হল বিরাটের! অবাক করা ঘটনা হলেও বিরাটের সমাজ মাধ্যম থেকে উধাও সমস্ত বিজ্ঞাপন। কোহলির সোশ্যাল মিডিয়ায় এক ঝলক চোখ বোলালে দেখা যাবে না কোনও সংস্থার বিজ্ঞাপনকে।

virat kohli

কিন্তু কোহলির সমাজ মাধ্যমের প্রোফাইল পুরোপুরি বিজ্ঞাপনহীন নয় । সেগুলোকে স্থানান্তরিত করা হয়েছে রিলের অংশে। সেখানে একের পর এক বিজ্ঞাপন দেখা যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্ত নিলেন কিং কোহলি, বিশেষজ্ঞ মহলের ধারণা, বর্তমানে ইনস্টাগ্রামে পোস্টের থেকে রিলের জনপ্রিয়তা বেশি। ফলে সেখানেই বিজ্ঞাপন পোস্ট করছেন কোহলি।

বর্তমানে ইনস্টাগ্রামে কোহলির ভক্ত সংখ্যা ২৭.১ কোটি। কোহলি যে জনপ্রিয়তাকে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করেন কি না করেন, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। বর্তমানে সমাজ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকেন বিরাট কোহলি। এখন ব্যক্তিগত জীবন নিয়েও তাঁর কোনও পোস্ট দেখা যায় না খুব একটা।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর কোনও পোস্টও দেখা যায়নি,সেই নিয়ে সমালোচনাও হয়।। এর আগে নিয়মিত ছবি পোস্ট করতেন কোহলি। এছাড়া অনুষ্কা শর্মার সঙ্গে ছবি আছে। টি২০ বিশ্বকাপ জয়ের ছবি আছে। যদি শুধু 'পোস্ট' দেখা যায়, তাহলে শেষ পোস্ট করেছেন বেশ কয়েক সপ্তাহ আগে।

Take a Poll

জন সিনা বিরাট কোহলির একটি ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সিনার বিখ্যাত '‌ইউ ক্যান সি মি'‌ পোজ দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি আইপিএলে ব্যাট হাতে ছন্দে রয়েছেন আরসিবি তারকা। চার ম্যাচে করে ফেলেছেন ১৬৪ রান। তার মধ্যে দুটি ম্যাচে হাফসেঞ্চুরিও রয়েছে তাঁর। আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে আরসিবি। এই ম্যাচেও বিরাটের থেকে রয়েছে রানের প্রত্যাশা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+