IPL 2025: বৃষ্টির আগেই ব্যাটিং মহড়া সেরে নিলেন কোহলি, চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি আরসিবি

কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ১৮তম আইপিএলের সূচনা করতে চলেছে আরসিবি। গত ১৭ মরশুম ধরে ট্রফি জিততে পারেনি আরসিবি। বরাবরই তারকা খচিত দল গঠন করে আরসিবি। কিন্তু ট্রফি জয় অধরাই থেকেছে বেঙ্গালুরুর দলটির। এবার অধরা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে নামতে চলেছে আরসিবি।

ম্য়াচের আগের দিন প্রস্তুতি পুরোদমে করতে পারল না আরসিবি দল। দুই দলের প্রস্তুতির মাঝপথেই বৃষ্টি আসে। ফল পুরো ইডেন কভার দিয়ে ঢেকে ফেলা হয়। কিন্তু বৃষ্টি আসার আগেই ব্য়াটিং অনুশীলন করে নেন কোহলি। শুক্রবার ইডেনে এসেই সোজা মাঠে চলে যান। বৃহস্পতিবারের মতো এদিনও ওয়ার্ম আপ করলেন না। সরাসরি নেটে ব্যাটিং করলেন কোহলি। কেকেআর ম্য়াচের আগে পুরোদমেই ব্যাটিং প্রস্তুতিটা সেরে রাখলেন কিং কোহলি।

virat kohli practice

আরসিবি দলের ব্য়াটিং লাইন আপ বেশ শক্তিশালী। ওপেনিংয়ে বিরাট কোহলি নামবেন এটা স্পষ্ট। তবে তাঁর সঙ্গী হতে পারেন ফিল সল্ট। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ অনুশীলন করলেও শুক্রবার সেটা করতে পারল না আরসিবি দল। ম্য়াচের আগের দিন বিরাট কোহলির প্রশংসা করে আরসিবি দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, বিরাট কোহলির মতো খেলোয়াড়দের এখনও অনেক খেলা বাকি আছে, যিনি স্পষ্টতই, দুর্দান্ত ফিট, শক্তিশালী, উচ্চমানের, অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার। তাঁর মধ্যে ক্রিকেট এখনও বাকি আছে। একইসঙ্গে ফ্লাওয়ার বলেন, আমাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালী, অনেক বিকল্প আছেন এমন বি্গ হিটারও।

আইপিএলে নিয়মের পরিবর্তন হয়েছে। এবার থেকে বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়টি খুব গুরুত্ব দিতে নারাজ ফ্লাওয়ারও। তিনি বলেন, লালা ব্যবহার টি২০ ক্রিকেটে খেলায় খুব বেশি প্রভাব ফেলবে বলে আমি মনে করিনা। আমরা দেখব এর কোন প্রভাব আছে কিনা।

তবে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বল ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন তিনি। তাঁর কথায়, গ্রাউন্ড স্টাফরা যে পিচ তৈরি করে তাতে আমরা সবসময় ব্যাট এবং বলের মধ্যে একটি ন্যায্য ভারসাম্য খুঁজি। মাঝেমধ্যেই শিশির খেলাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এরফলে দুটি বল পরিবর্তনের নিয়ম অত্যন্ত ইতিবাচক।

Take a Poll

শুক্রবার সন্ধ্যা সাতটার আগেই ইডেন ত্যাগ করে আরসিবি ও বিরাট কোহলি। বৃষ্টি মাথায় নিয়েই বিরাটকে একঝলক দেখার জন্য ইডেনের সামনে অপেক্ষা করতে থাকেন দর্শকরা। বিরাটকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+