IPL 2025: বিরাটের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ দ্রাবিড়, কোহলির কথায় হেসে কুটোপাটি, সাক্ষী সঞ্জুও
IPL 2025: কাল জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি রাজস্থান রয়্যালস। পিঙ্ক সিটিতে এই প্রথম হোম ম্যাচ খেলবেন সঞ্জু স্যামসনরা।
তার আগে আজ রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটালেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেখানে ছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনও।

রাহুল দ্রাবিড়ের পা ভেঙে গিয়েছিল। তারপর থেকে তিনি হুইল চেয়ারেই সব জায়গায় যাচ্ছেন। আজ জয়পুরে প্র্যাকটিস করতে নেমেই রাহুল দ্রাবিড়ের কাছে চলে যান বিরাট কোহলি। দ্রাবিড় তখন মাঠেই ছিলেন হুইল চেয়ারে বসে।
Whether you’re a young one or number 18, pehle toh Rahul bhai se hi milna hai 💗💗 pic.twitter.com/sfXARNYM4u
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2025
বিরাট দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে হাঁটু মুড়ে বসে তাঁর সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলি পোস্ট করা হয়েছে তার একটিতে দেখা গিয়েছে দ্রাবিড়ের সামনে হাতজোড় করেছেন সহাস্য বিরাট। দ্রাবিড় ও সঞ্জুকেও সেই সময় হাসতে দেখা গিয়েছে।
Padhaaro mhare des, @imVkohli 💗 pic.twitter.com/FBBUz5Erfi
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2025
মনে করা হচ্ছে, বিরাট কোনও মজাদার গল্প বলছিলেন। যা শুনে হেসে কুটোপাটি দ্রাবিড় ও সঞ্জু। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক আরও নিবিড় হয়। দ্রাবিড় টি২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতের হেড কোচ ছিলেন।
টি২০ বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড় কোহলিকে বলেছিলেন, ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি২০ বিশ্বকাপ জয়েরও সাক্ষী থাকলেন বিরাট। বাকি শুধু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব। যদিও আসন্ন আইসিসি ডব্লিউটিসি ফাইনালে উঠতে পারেনি ভারত। ফের ফাইনালের জন্য অপেক্ষা ২০২৭ সাল অবধি।
💗 Kuch yaad aaya? 🇮🇳🏆 pic.twitter.com/p8SW7vZF0o
— Rajasthan Royals (@rajasthanroyals) April 12, 2025
ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে কোহলিকে। চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় এই প্রতিবেদন লেখার সময় অবধি আরসিবি রয়েছে পাঁচে। ৫ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। সাত নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জুরা ৫টি ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছেন।
বিরাট চলতি আইপিএলে ৫ ম্যাচে ১৮৬ রান করেছেন। ২টি অর্ধশতরানের সৌজন্যে। সর্বাধিক স্কোর ৬৭। গড় ৪৬.৫০, স্ট্রাইক রেট ১৪৫.৩১। বিরাট কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৫৯ করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে করেন ৬৭।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications