Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: বিরাটের দখলে কমলা টুপি, কোহলি-ক্রুণাল জুটিতেই দিল্লি ক্যাপিটালস বধ সেরে শীর্ষে চলে গেল আরসিবি

IPL 2025: ব্যাটে-বলে দুরন্ত ক্রুণাল পাণ্ডিয়া। চলতি আইপিএলে প্লে-অফ নিশ্চিত করা থেকে এক ধাপ দূরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার প্রথম দল হিসেবে আরসিবি নিশ্চিত করে ফেলল ১৪ পয়েন্ট।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হোম ম্যাচে হারল দিল্লি ক্যাপিটালস। আরসিবির অ্যাওয়ে ম্যাচ, কিন্তু এই স্টেডিয়াম দিল্লির বিরাটের হোম গ্রাউন্ড। সেখানেই দায়িত্বশীল ইনিংস খেলে কমলা টুপির দখল নিলেন কিং কোহলি।

IPL 2025

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। দিল্লি ক্যাপিটালস তোলে ৮ উইকেটে ১৬২ রান। লোকেশ রাহুল তিনটি চারের সাহায্যে ৩৯ বলে সর্বাধিক ৪১ রান করেন। ট্রিস্টান স্টাবস করেন ১৮ বলে ৩৪। অভিষেক পোড়েল ১১ বলে ২৮, ফাফ দু প্লেসি ২৬ বলে ২২ রান করেন।

করুণ নায়ার ৪ বলে ৪, অধিনায়ক অক্ষর প্যাটেল ১৩ বলে ১৫, আশুতোষ শর্মা ৩ বলে ২, বিপ্রাজ নিগম ৬ বলে ১২ রান করেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। ফলে আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুইয়ে উঠে এলেন ভুবি।

জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট দখল করায় করায়ত্ত করলেন বেগুনি টুপি। যশ দয়াল ও ক্রুণাল পাণ্ডিয়া একটি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লে-র মধ্যেই তিন উইকেট হারায় আরসিবি। ৪ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ২৬।

জ্যাকব বেঠেল ৬ বলে ১২, দেবদত্ত পাড়িক্কল ২ বলে ০ ও অধিনায়ক রজত পাটীদার ৬ বলে ৬ রান করেন। পাটীদার রান আউট হন। এরপর মন্থর পিচে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়া।

এরই ফাঁকে বিরাট কোহলি চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে কমলা টুপির দখলে নেন। এদিনই কিছুক্ষণের জন্য সূর্যকুমার যাদব চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। ১০ ম্যাচে তাঁর ৪২৭ রানের নজির বিরাট টপকে যান দিল্লি ম্যাচেই। এদিন তিনি চলতি আইপিএলে ১০ নম্বর ম্যাচই খেললেন।

কোহলি টানা তিনটি আইপিএল ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন। চলতি আইপিএলে তাঁর ষষ্ঠ অর্ধশতরান, আইপিএল কেরিয়ারে ৬১তম। যা এলো ৪৫ বলে। কোহলির আগেই ৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন ক্রুণাল পাণ্ডিয়া।

১৮তম ওভারের পঞ্চম বলে বিরাট কোহলি আউট হন দলের ১৪৫ রানের মাথায়। কোহলি চারটি চারের সাহায্যে করেন ৪৭ বলে ৫১। আরসিবি ম্যাচ জিতল ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ১৮.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রজত পাটীদারের দল।

ক্রুণাল পাণ্ডিয়া পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। টিম ডেভিড করেন ৫ বলে অপরাজিত ১৯। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি ও দুষ্মন্ত চামিরা ৩ ওভারে ২৪ রান দিয়ে পেলেন ১টি উইকেট। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি আপাতত পয়েন্ট তালিকার চারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+