IPL 2025: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ আরসিবির, বিরাট কোহলির দখলে ঈর্ষণীয় রেকর্ড
IPL 2025: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেঙ্গালুরুতে জিতেছিল পাঞ্জাব কিংস।
আজ পাঞ্জাব কিংসের হোম ম্যাচে মুল্লানপুরে সহজ জয় ছিনিয়ে নিল আরসিবি। বিরাট কোহলি গড়লেন ঈর্ষণীয় রেকর্ড।

টস জিতে আরসিবি ফিল্ডিং নিয়েছিল। পাঞ্জাব কিংস ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি। প্রভসিমরণ সিং ১৭ বলে সর্বাধিক ৩৩ রান করেন। ৩৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।
প্রিয়াংশ আর্য ১৫ বলে ২২, অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে ৬, জশ ইনগ্লিস ১৭ বলে ২৯, নেহাল ওয়াধেরা ৬ বলে ৫, মার্কাস স্টইনিস ২ বলে ১ রান করেন। মার্কো জানসেন ২০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।
ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৫ ও সুযশ শর্মা ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান রোমারিও শেফার্ড, ২ ওভারে ১৮ রান দিয়ে। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৬, যশ দয়াল ২ ওভারে ২২ ও জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি করে উইকেট নেন।
আরসিবি ওপেনার ফিল সল্ট প্রথম ওভারের শেষ বলে অর্শদীপ সিংয়ের বলে কট বিহাইন্ড হন। তিনি ৩ বলে ১ রান করে দলের ৬ রানের মাথায় সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কল ১০৩ রানের পার্টনারশিপ গড়েন।
পাড়িক্কল ৩০ ও কোহলি ৪৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। কোহলি-পাড়িক্কল জুটি ভাঙেন হরপ্রীত ব্রার। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৬১ রান করেন পাড়িক্কল। ১৬.৪ ওভারে রজত পাটীদার ১৩ বলে ১২ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন। আরসিবির তৃতীয় উইকেটটি পড়ে ১৪৩ রানের মাথায়।
KINGS have a special liking for Sundays! 😉❤
— Star Sports (@StarSportsIndia) April 20, 2025
Fueled by revenge, #ViratKohli is on a rampage! A record-breaking fifty lights up #RCB's run-chase! 💪🏻
Watch the LIVE action ➡ https://t.co/dJsow1beL1#IPLRevengeWeek 👉 #PBKSvRCB | LIVE NOW on Star Sports 2, Star Sports 2 Hindi &… pic.twitter.com/ydDZ7E2Y5g
বিরাট কোহলি এদিন ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলে আরেকটি আইপিএল রেকর্ড নিজের দখলে নিলেন। তা হলো সবচেয়ে বেশিবার ৫০ বা তার বেশি রান করা। কোহলি এদিন আইপিএলে পেলেন ৫৯তম অর্ধশতরান। আটটি শতরান রয়েছে। ফলে কোহলি পঞ্চাশ বা তার বেশি রান করলেন ৬৭ বার।
ডেভিড ওয়ার্নারের পঞ্চাশ বা তার বেশি রান করার নজির আইপিএলে রয়েছে ৬৬টি। ৪টি শতরান ও ৬২টি অর্ধশতরান তিনি পেয়েছেন আইপিএলে। চলতি আইপিএলে এদিন বিরাট কোহলির ৩০০ রানও পূর্ণ হলো। ২০১০ সাল থেকে টানা তিনি আইপিএলে এই মাইলফলক স্পর্শ করে আসছেন। ২০০৯ সালে করেছিলেন ১৬ ম্যাচে ২৪৬।
আরসিবি ম্যাচ জিতে নিল ১৮.৫ ওভারেই। জয় সাত উইকেটে। বিরাট সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৪ বলে ৭৩ রানে অপরাজিত রইলেন। জিতেশ শর্মা অপরাজিত থাকেন ৮ বলে ১১ রানে। অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার ও চাহাল একটি করে উইকেট নেন। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আরসিবি দখলে নিল পয়েন্ট তালিকার তৃতীয় স্থান। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস চারে। আরসিবির নেট রান রেট ০.৪৭২, পাঞ্জাব কিংসের ০.১৭৭। পঞ্চম দল হিসেবে এবারের আইপিএলে ১০ পয়েন্টে পৌঁছল আরসিবি।












Click it and Unblock the Notifications