IPL 2025: টি২০ ক্রিকেটে নয়া রেকর্ড, দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে নয়া নজির কিং কোহলির
বিরাট কোহলি মানেই রানের রাজা। ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করেন। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল বিরাট কোহলি খেলতে নামলেন নজির গড়েন। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে জয় পেয়েছে আরসিবি। সেইসঙ্গে একটি রেকর্ডও গড়েছেন কিং কোহলি।
দিল্লির বিরুদ্ধে ম্য়াতে ৪৭ বলে ৫১ রান করেছেন কোহবলি। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বেঙ্গালুরু দলের। তবে বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়ার জুটিতে ৮৪ বলে ১১৯ রান উঠে। এর ফলেই আরসিবির জয় সুনিশ্চিত হয়। রজত পাটীদারের দল আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে। টুর্নামেন্টে কোহলির রান সংখ্যা এখন ৪৪৩। এরমধ্যে ছয়টি অর্ধশতরান আছে তাঁর নামের পাশে।

একইসঙ্গে দিল্লির বিরুদ্ধে ম্য়াচে একটি বিরল রেকর্ড গড়েছেন কিং কোহলি। টি২০ ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। ডেভিড ওয়ার্নারের রেকর্ডকে ছাপিয়ে গেলেন কোহলি। এখনও পর্যন্ত দিল্লির বিরুদ্ধে ১১৫৪ রান করেছেন কিং কোহলি। টি২০ ক্রিকেটে এটাই একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে একজন ক্রিকেটারের সর্বাধিক রান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার করেছেন ১১৩৪ রান।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শিখৎ ধাওয়ান করেছেন ১১০৫ রান, বিরাট কোহলি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছেন ১১০৪ রান। বিরাট কোহলি সিএসকের বিরুদ্ধে করেছেন ১০৯৮ রান। একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে রান করার নিরিখে আপাতত শীর্ষে আছেন কোহলি।
এই মরশুমের শুরু থেকেই ভালো খেলছে আরসিবি। ব্যাট হাতে নিজের দক্ষতা ফের একবার প্রমাণ করছেন বিরাট কোহলি। এবার শুরু থেকেই অরেঞ্জ ক্যাপের আপাতত মালিক কোহলি। ফলে এবার কিন্তু কোহলি ছন্দে আছেন. স্বপ্ন দেখাচ্ছেন আরসিবি সমথর্কদের।
ম্যাচ জয়েরপর বিরাট কোহলি বলেন, আইপিএল কেরিয়ারে এটা আমার কাছে স্মরণীয় একটা জয়।যদি উইকেটের দিকে তাকানো যায় তাহলে সেই কথা বলাই যায়।যা দেখেছি তার থেকে এই উইকেটটা একেবারে আলদা। এই উইকেটে রান করাটা কঠিন ছিল বিশেষ করে চেজ করার ক্ষেত্রে। আমরা ডাগ আউটের দিকে আমি বার বার লক্ষ্য রাখছিলাম। আমার ভূমিকা কী হবে, সেটাও স্পষ্ট হয়ে যায়। বুঝতে পারি যে কী ধরনের ইনিংস খেলতে হবে সেটা জেনেই মাঠে নেমেছিলাম। আপাতত চলতি আইপিএলে কমলা টুপি ধরে রাখাই বিরাটের কাছে চ্য়ালেঞ্জ।
Virat Kohli hugging his Childhood Coach Rajkumar Sharma and touching his feet. 🥹
— Tanuj (@ImTanujSingh) April 28, 2025
- The respect & love of King Kohli for his Coach..!!!! ❤️ pic.twitter.com/zstt0I1heg
মাঠে উপস্থিত ছিলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। কোহলি তাঁকে প্রণাম করেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications