Kohli On RCB Captaincy: বড় দায়িত্ব! রজতকে মনে করালেন বিরাট, আরসিবি সমর্থকদের বিশেষ বার্তা কোহলির

Kohli On RCB Captaincy: আরসিবি নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল রজত পাটীদারকে। বিরাট কোহলি নেতৃত্ব দিতে রাজি হননি বলেই রজতকে অধিনায়ক করা হলো বলে জানা যাচ্ছে।

রজতকে অধিনায়ক হিসেবে ঘোষণার জন্য যে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল বেঙ্গালুরুতে, সেখানে বিরাট কোহলির বক্তব্যের ভিডিও চালানো হয়। যা পোস্ট করা হয়েছে আরসিবির সোশ্যাল মিডিয়ায়।

Kohli On RCB Captaincy

২০২১ সালে আরসিবিকে নেতৃত্ব দেওয়ার পরই আইপিএলের অধিনায়কত্ব ছাড়েন বিরাট কোহলি। ২০২২ থেকে ২০২৪ অবধি নেতৃত্ব দিয়েছেন ফাফ দু প্লেসি। ভিডিও বার্তার মাধ্যমে রজতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার ঘোষণা করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক।

বিরাট কোহলি বলেন, প্রথমেই রজতকে অভিনন্দন জানাই। শুভেচ্ছাও জানাচ্ছি। যেভাবে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজেকে মেলে ধরেছেন, যেভাবে পারফর্ম করে নিজেকে উন্নত করে তুলেছেন তাতে সমস্ত আরসিবি সমর্থকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রজত।

কোহলি বলেন, সমর্থকরা রজতের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন। যোগ্য হিসেবেই তিনি অধিনায়ক হয়েছেন। আমি এবং দলের বাকি সকলেই রজতের পাশে রয়েছি। অধিনায়ক হিসেবে নিজেকে বিকশিত করার পথে রজত এই অসাধারণ দলের সকলের সাপোর্টই পাবেন।

কোহলির কথায়, আরসিবির নেতৃত্ব দেওয়া খুব বড় দায়িত্ব। আমি অনেক বছর সেই দায়িত্ব পালন করেছি। ফাফ গত কয়েক বছর অধিনায়কত্ব করেছেন। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের দায়িত্ব পাওয়া রজতের পক্ষেও খুব সম্মানের। তাঁর জন্য আমার খুব ভালো লাগছে। এই পদটি রজত অর্জন করে নিয়েছেন।

বিরাট কোহলি আরও বলেন, আমি বিগত কয়েক বছর ধরে রজতের ক্রিকেটার হিসেবে ক্রমোন্নতি দেখেছি। ভারতীয় দলের হয়েও খেলেছেন রজত। নিজের রাজ্য দলকে ঘরোয়া ক্রিকেটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এখানেও অধিনায়ক হিসেবে তিনি ক্রমোন্নতির ধারা বজায় রাখবেন বলে আশা রাখি।

রজতের প্রশংসা করতে গিয়ে বিরাট বলেছেন, বিগত কয়েক বছরে রজতের খেলার মান উন্নত হয়েছে। রজত রাজ্য দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে দায়িত্ব নিয়ে পালন করেছেন তাতে এই অসাধারণ ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে তাঁর রয়েছে তা নিয়ে সংশয় নেই। ফ্যানেদের অনুরোধ করব, রজতের পাশে থাকার জন্য। তাঁর সঙ্গে থাকুন। দলের পক্ষে যা ভালো হয় তাই রজত করবেন। সকলে মিলে তাঁকে সাপোর্ট করাটা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দল, আমাদের ফ্র্যাঞ্চাইজি।

কোহলি স্মরণ করিয়ে দেন, আরসিবিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সকলকেই নিতে হবে। বিরাট নিজেও মুখিয়ে আছেন আরসিবি সমর্থকদের সামনে খেলার জন্য। রজত দারুণভাবেই নেতৃত্বের ইনিংস শুরু করবেন বলে আশা কোহলির। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার রজতের সারল্য, সকলের প্রতি যত্নশীল মানসিকতার প্রশংসা করে বলেন, রজত যেভাবে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন সেদিকে আমরা নজর রেখেছিলাম। আমাদের সকলেরই ভালো লেগেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+