IPL 2025: একগুচ্ছ রেকর্ড কোহলির নামের পাশে, কমলা টুপির লড়াইয়ে উঠে এলেন দ্বিতীয় স্থানে

বৃহস্পতিবার ঘরের মাঠে চলতি মরশুমে প্রথম জয় পেয়েছে আরসিবি। দলের জয়ের সঙ্গেও আরসিবি সমর্থকদের কাছে অতিরিক্ত পাওনা কোহলির রান পাওয়া। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৪২ বলে ৭০ রান করেছেন বিরাট। তাঁর ইনিংসে ছিল ৮টি এবং দুটি ছক্কা। তাঁর এই ইনিংসের সৌজন্যে একাধিক রেকর্ডও সৃষ্টি করেছেন বিরাট কোহলি।

রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে একাধিক রেকর্ডও সৃষ্টি করেছন বিরাট কোহলি। প্রথম ব্যাটার হিসাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে টি২০ ক্রিকেটে ৩৫০০ রান করলেন বিরাট কোহলি। একটি ভেন্যুতে টি২০ ক্রিকেটে ৩৫০০ রান পূরণ করার নজির সৃষ্টি করলেন কোহলি। ১০৫ ইনিংসে ৩৫০০ রান চিন্নাস্বামী স্টেডিয়ামে করেছেন কোহলি।

virat kohli

শতরান করতে না পারলেও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অর্ধশতরান করার মধ্য দিয়েই একটি রেকর্ড সৃষ্টি করেছেন কিং কোহলি। টি২০ ক্রিকেটে একই মাঠে সবথেকে বেশিবার অর্ধশতরান করার নজির এখন কোহলিরই দখলে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ২৬টি অর্ধশতরান করেছেন কোহলি। অ্যালেক্স হেলস ন়টিংহ্যামের মাঠে ২৫টি অর্ধশতরান করেছেন। সেই রেকর্ড ভেঙে দিলেন কিং কোহলি।

এখানেই শেষ বিরাট কোহলি একইসঙ্গে ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছেন। টি২০ ক্রিকেটে ৫০ প্লাস স্কোর করার নিরিখে গেইলকে টপকে দুই নম্বরে উঠে এসেছেন কিং কোহলি। বর্তমানে টি২০ ক্রিকেটে ৫০ প্লাস রানের সংখ্যা কোহলির ১১১। গেইলের এই সংখ্যা ১১০। ১১৭টি ৫০ প্লাস স্কোর করে শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। কোহলির সামনে সুযোগ আছে ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভাঙার। বাবর আজম ১০২ বার ৫০ প্লাস করেছেন টি২০ ক্রিকেটে। আগে ব্যাট করে সবচেয়ে বেশি ৫০ প্লাস ইনিংসে কোহলির সংখ্যা ৬২টি। তারপর আছেন বাবর আজম। ৬১টি।

কমলা টুপি পাওয়ার ক্ষেত্রেও লড়াইয়ে আছেন কোহলি, কমলা টুপির লড়াইয়ে প্রথমেই আছে সাই সুদর্শনের নাম। ৮ ম্যাচে তাঁর ব্যাট ছেতে এসেছে ৪১৭ রান । এখনও পর্যন্ত ৩৯২ রান করে দ্বিতীয় স্থানে আছেন কিং কোহলি। কমলা টুপির দৌড়ে সবার ওপরে থাকা সাই সুদর্শন রয়েছেন ৪১৭ রানে। অর্থাৎ মাত্র ২৫ রানে বিরাট পিছিয়ে রয়েছেন সাই সুদর্শনের থেকে। একটা ইনিংসেই নিজেকে অনেকটা উপরে নিয়ে এলেন কিং কোহলি।

কোহলির টি২০ ক্রিকেটে একগুচ্ছ নতুন রেকর্ড গড়ার দিনে জয়ও পেয়েছে আরসিবি। চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসকে হারিয়েছে ১১ রানে।ফলে পয়েন্ট তালিকায় উন্নতি করেছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+