IPL 2025: দুই বিশ্বকাপজয়ী কোচ রাজস্থান রয়্যালসের ডাগ আউটে, রাঠোরকে দলে পেয়ে কী বললেন দ্রাবিড়?
সমস্ত জল্পনার অবসান। রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন বিক্রম রাঠোর। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করার জন্য দলের ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করা হল বিক্রম রাঠোরকে নিয়োগ করা হল। সরকারিভাবে রাজস্থানের তরফে প্রাক্তন ভারতীয় ব্যাটিং কোচকে নতুন ভূমিকায় নিয়োগ করার কথা জানানো হল শুক্রবার।
বিক্রম রাঠোর এবং রাহুল দ্রাবিড়ের জুটি দেখা যাবে আইপিএলের মঞ্চেও।- দুই বিশ্বকাপজয়ী কোচ রাজস্থান রয়্যালসের ডাগ আউটে থাকবেন।বিক্রম রাঠোর রাজস্থান রয়্যালসে দ্রাবিড়ের সহকারী হতে চলেছেন বলে গুঞ্জন শোনা যচ্ছিল। তবে তিনি সাময়িকভাবে কোচিং স্টাফ হিসেবে যোগ দেন নিউজিল্যান্ড দলের সঙ্গে। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।

বিক্রম রাঠোর বলেন, "রয়্যালস পরিবারের অংশ হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। রাহুলের সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে, তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এই দলে আছেন। এই দলের আমি দলের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে এবং রয়্যালস এবং ভারতের জন্য শীর্ষ-শ্রেণীর খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করার জন্য উন্মুখ রয়েছি যা চ্যাম্পিয়নশিপ জয়ে সাহায্য করতে পারে
২০১৯ ওডিআই বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের দায়িত্বে আসেন রাঠোর। বিদেশে টেস্ট ম্যাচে দলের লোয়ার অর্ডার ব্যাট হাতে যে প্রতিরোধ দেখিয়েছে, তার জন্য রাঠোরকেই কৃতিত্ব দিয়েছে ওয়াকিবহাল মহল। ২০২১-২২ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের সময়েও ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনিই।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত প্রথমে রাহুল দ্রাবিড়ের ভারতের হেড কোচ থাকার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে দ্রাবিড়-সহ অন্যান্য সাপোর্ট স্টাফদের মেয়াদ বাড়ানো হয়েছিল টি২০ বিশ্বকাপ অবধি।
১৯৯৬ সালে ভারতের হয়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছিলেন তিনি। রাঠোর ২০১৬ সালে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্যও ছিলেন। টিম ইন্ডিয়ার পর ফের একবার দ্রাবিড় রাঠোর জুটি দেখা যাবে।












Click it and Unblock the Notifications