IPL 2025: বৈভবের শতরানই ফারাক গড়ে দিল, ব্য়াক স্প্যাজম নিয়ে বসে থাকা গিলের আক্ষেপ পাওয়ারপ্লে নিয়ে
IPL 2025: বৈভব সূর্যবংশীর কাছেই হেরে গেল গুজরাত টাইটান্স। জয়পুরে আজকের ম্যাচের পর এমনটা বলাই যায়। নিশ্চিতভাবেই শুভমান গিলদের কাছে এটি বড় ধাক্কা।
শুভমান গিল ব্যাক স্প্যাজমের কারণে ফিল্ডিং করতে নামেননি। গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেন রশিদ খান। গুজরাত টাইটান্স শিবির যে রান নিয়ে সন্তুষ্ট ছিল, তাই হেলায় তুলে ফেলল রাজস্থান রয়্যালস।

এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবেই বৈভব সূর্যবংশীর ইনিংস। ৩৫ বলে শতরান পূর্ণ করে একাধিক নজির গড়ল বৈভব। বৈভব ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে ১১.৫ ওভারে ১৬৬ রান উঠল। প্রথম ৬ ওভারে গুজরাত টাইটান্সের বিনা উইকেটে ৫৩ রানের জবাবে রাজস্থান তুলে ফেলে বিনা উইকেটে ৮৭।
50 in 17 balls! 😳
— Star Sports (@StarSportsIndia) April 28, 2025
100 in 35 balls! 🤯
The Fastest century by an Indian, the second fastest in IPL & the youngest centurion in T20 cricket! 🩷
VAIBHAV SURYAVANSHI - the YOAT! (Youngest of all time) 🙌
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #RRvGT |… pic.twitter.com/8yYO7O9AZz
শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকে বৈভব। ইশান্ত শর্মার ওভারে ৩৮ হোক, কিংবা দশম ওভারে করিম জানাতের একমাত্র ওভারে ৩০ রান রাজস্থান তুলে ফেলে বৈভবের দাপটেই। ওয়াশিংটন সুন্দরও প্রথম ওভারে দেন ২১। কোনও বোলারই রাজস্থানের ব্যাটারদের উপর প্রভাব ফেলতে পারেননি।
৭ থেকে ১৫ ওভারে গুজরাত তোলে ১ উইকেটে ৯৬। সেখানে রাজস্থান তোলে ১১২, ২ উইকেট হারিয়ে। শুভমান গিল বললেন, পাওয়ারপ্লেতেই ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল। এর কৃতিত্ব রাজস্থানের ব্যাটারদের। আমরা কিছু জিনিস করতে পারতাম। তবে মাঠের বাইরে থেকে বলা সহজ।
উল্লেখ্য, ব্যাক স্প্যাজমের কারণে ফিল্ডিং করেননি শুভমান। তিনি বলেন, কিছু সুযোগও আমরা কাজে লাগাতে পারিনি। ব্যাক স্প্যাজমের কারণেই ঝুঁকি নিইনি। বসেছিলাম। পরের ম্যাচ আমেদাবাদে। সেখানে আমরা ভালো খেলছি। আজ দিনটা সূর্যবংশীর। যেভাবে সূর্যবংশী হিট করছিল তা অসাধারণ।
ম্যাচের সেরা সূর্যবংশীর ইনিংসে মজে যশস্বীও। তিনি বলেন, অনবদ্য ইনিংস। আমার দেখা অন্যতম সেরা। আশা করি, আগামী দিনেও সে এমন ইনিংস খেলবে আমাদের হয়ে। দারুণ সব শট খেলল। নেটে প্র্যাকটিসেও কঠোর পরিশ্রম করে। বৈভবকে বলছিলাম ছন্দ ধরে রেখে স্বাভাবিক খেলা চালিয়ে যেতে। বৈভবের টেম্পারামেন্টের প্রশংসাও করেন যশস্বী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications