IPL 2025: বৈভবের মুখে বাবা-মায়ের অবদানের কথা, রাজস্থান রয়্যালসের নজরে কীভাবে পড়ল সূর্যবংশী?

IPL 2025: আইপিএলে এবারের সেরা আবিষ্কার বৈভব সূর্যবংশী। গতকালই গুজরাত টাইটান্সের তারকা বোলারদের ক্লাবস্তরে নামিয়ে বিধ্বংশী শতরান হাঁকিয়েছে ১৪ বছর ৩২ দিনের মাথায়।

আইপিএল তো বটেই, টি২০ ক্রিকেটেই এত কম বয়সে আর কারও শতরান নেই। বৈভব কেরিয়ারের তৃতীয় আইপিএল ম্য়াচে শতরান হাঁকাল, জিতল ম্যাচের সেরার পুরস্কার।

IPL 2025 -

এরপর আইপিএলকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব জানাল তার ক্রিকেটীয় স্বপ্নকে ধাওয়া করার পথে বাবা সঞ্জীব সূর্যবংশী ও মা আরতিদেবীর স্বার্থত্যাগের কথা। বৈভবের কথায়, আমি আজ এই জায়গায় পৌঁছেছি বাবা-মায়ের জন্য। আমার প্র্যাকটিসের জন্য মা রাত ১১টা শুতে যেতেন, রাত ২টোয় উঠে খাবার তৈরি করে দিতেন। ফলে তিনি মাত্র ৩ ঘণ্টা ঘুমোতেন।

বৈভব আরও বলে যে, আমাকে সাহায্য করার জন্য বাবাও যাবতীয় কাজ ছেড়ে দিয়েছেন। বাবার কাজ দাদা সামলাতেন। স্বাভাবিকভাবেই সংসার চালাতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতিই কাটাতে হয়েছে তাঁদের। কিন্তু তা সত্ত্বেও বাবা সব সময় উৎসাহ দিয়ে গিয়েছেন। কঠোর পরিশ্রম যে বৃথা যায় না, ঈশ্বরের আশীর্বাদে তা সুনিশ্চিত হলো। যা সকলে দেখতে পারছেন, আমি যে সাফল্য পাচ্ছি তা বাবা-মায়ের জন্যই।

বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা বৈভব জানায়, এই মুহূর্তের জন্যই দীর্ঘদিন অপেক্ষা করেছে সে। যেভাবে চেয়েছিল তেমনটাই হওয়ায় তৃপ্ত বৈভব। রাজস্থান রয়্যালসের ট্রায়ালে বৈভব নজর কেড়েছিল ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও টিম ম্যানেজার রমি ভিন্দারের। তাঁরা আশ্বাস দিয়েছিলেন সুযোগ পেলে বৈভবকে নিলাম থেকে দলে নেওয়ার চেষ্টা চালাবেন বলে।

বৈভবের কথায়, তাঁরাই আমাকে হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাহুল স্যরের কাছে প্রশিক্ষণ পাওয়ার সুযোগ স্বপ্নপূরণ। দলের অন্যান্য সাপোর্ট স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকেও খুব সাপোর্ট পাচ্ছি। আমি যে পারব, সেই বিশ্বাসটি তাঁরা দিয়েছেন। তাঁরা সব সময় বলেন, আমি জেতাতে পারব দলকে। আইপিএল বলে স্নায়ুর চাপ যে থাকে না, তা বলব না। তবে সকলে মোটিভেট করায় খেলার সময় চাপ অনুভব করি না।

Take a Poll

শার্দুল ঠাকুরের বলে ছক্কা হাঁকিয়ে আইপিএল কেরিয়ার শুরু। গতকাল ১১টি ছক্কা হাঁকিয়েছেন। ইশান্ত শর্মার ওভারে ২৮ বা করিম জানাতের ওভারে ৩০ রান এসেছে বৈভবের দাপটে। বৈভবের কথায়. ছক্কা মারা আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার। ভারতের অনূর্ধ্ব ১৯ দল বা ঘরোয়া ক্রিকেটেও আমি প্রথম বলে ছক্কা হাঁকিয়েছি। প্রথম ১০ বল দেখে খেলতেই হবে এমন চাপ ছিল না। ঠিক করেছিলাম, জায়গায় বল পেলে ছক্কা মারবই।

বৈভব জানায়, কখনও মাথায় রাখিনি যে প্রথম ম্যাচ খেলছি। এটা ঠিক বিপক্ষে আন্তর্জাতিক মানের বোলার আছেন। আইপিএলের মতো বড় আসর। কিন্তু আমার লক্ষ্য ছিল স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়া। আমি ভারতের হয়ে খেলতে চাই। আরও কঠোর পরিশ্রম করতে হবে। হাল্কা দেওয়া চলবে না। আমি দেশের হয়েও ভালো খেলতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+