IPL 2025: আইপিএলে তৈরি করেছেন রেকর্ড, কিন্তু বৈভবের ফোকাস শুধুই ক্রিকেটে, মুখ খুললেন আইকন প্রসঙ্গেও
আইপিএল নিলামে যে সমস্ত অ্যানক্যাপড ক্রিকেটাররা নজর কাড়েন তার মধ্যে অন্যতম বৈভব সূর্যবংশী। বিহারের ১৩ বছরের এই ক্রিকেটার আইপিএলে ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন। বৈভবকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। বৈভব বর্তমানে দুবাইয়ে আছেন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে গিয়েছেন বৈভব।
শনিবার পাকিস্তান ম্যাচ খেলতে নামার আগে বৈভব জানিয়ে দিলেন বাইরে তাঁকে নিয়ে যতই চর্চা হোক না কেন, তাঁর ফোকাস শুধুমাত্র ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ। আইপিএলের দল পাওয়া নিয়ে সরাসরি মুখ না খুললেও বৈভব কিন্তু পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি তাঁর লক্ষ্য থেকে সরবেন না।

অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই শতরান করেছিলেন বৈভব। সেই প্রসঙ্গে বৈভব বলেছিলেন, ওটা দারুণ একটা অনুভূতি ছিল, যেখানে লাল বলের ক্রিকেটে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই শতরান করেছিলাম। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছিল সেটা।
বর্তমানে বেশিরভাগ ভারতীয় তরুণ ক্রিকেটারের আদর্শ হন বিরাট কোহলি। তাঁকে সামনে রেখেই এগিয়ে যেতে চান তরুণ ক্রিকেটারা। কিন্তু বৈভব কিন্ত ব্যতিক্রমী। বিরাট কোহলি বা কোনও ভারতীয় ক্রিকেটার তাঁর আদর্শ নন। নিজের আইকন সম্পর্কে প্রশ্ন করা হলে বৈভব বলেন, আমার আইডল লারা, আমি ওনাকে দেখে ওনার মতোই ইনিংস খেলতে চাই। বাকি নিজের খেলা খেলতে চাই, আমি যেটা অনুশীলন করি সেটাই ম্যাচে করে দেখানোর পরিকল্পনা নিই।
বয়স অল্প হওয়ায় এখনও ইংরেজিতে সরগর হননি, ফলে হিন্দিতেই উত্তর দিলেন, ভাষা শুধু একটা মাধ্যম মাত্র, আসল তো প্রতিভা, সেটাই প্রমাণ করে দিচ্ছেন বৈভব। আইপিএল নিলামের আগে বৈভব নাগপুরে রাজস্থান রয়্যালসের ট্রায়ালে এবং দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালে অংশ নেন। মাত্র ১৩ বছর বয়স হলেও বৈভব ইতিমধ্যেই হয়ে গিয়েছেন কোটিপতি।
১০ বছর বয়সে স্থানীয় একটি টুর্নামেন্টে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলেও শতরান করে বৈভব, ৪০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন,যা একটা রেকর্ড।












Click it and Unblock the Notifications