IPL 2025: রাম নবমীর দিনেই ইডেনে ফের ম্যাচ! কলকাতায় কেকেআর বনাম লখনউ খেলা নিয়ে জটিলতা

আগামী কয়েক সপ্তাহ পরেই শুরু আইপিএল। ইতিমধ্যেই আইপিএলের সূচি প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ২২ মার্চ ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে আইপিএলের বোধন হবে। কিন্তু আইপিএলের সূচি নিয়ে জটিলতা।

আগামী ৬ এপ্রিল ইডেনে কেকেআরের খেলা রয়েছে লখনউ দলের বিরুদ্ধে। কিন্তু ঔ দিনই আবার রয়েছে রাম নবমী। ইডেনে কেকেআর বনাম লখনউই দলের খেলা শুরু বেলা ৩.৩০ মিনিট থেকে। কিন্তু রাম নবমী থাকায় সেদিন কলকাতা শহরে একাধিক ধর্মীয় মিছিল বেরোয়। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সিএবিকে চিঠি দিয়ে জানানো হয়েছে কেকেআর ম্যাচের জন্য নিরাপত্তা প্রদান করা সম্ভব হবে না।

কলকাতা পুলিশের কাছ থেকে বার্তা পাওয়ার পরই সিএবি কর্তারা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন। ক্রীড়ামন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি সিএবি কর্তাদের জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন কলকাতা পুলিশের সঙ্গে। কারণ সূচি পরিবর্তন করা কঠিন। নিরাপত্তার কারণে কলকাতায় একান্ত ম্যাচ না হলে অন্যত্র কেকেআরের ম্যাচ সরতে পারে,সেটা চাইছেন না সিএবি কর্তারা।

কেকেআর বনাম লখনউ দলের খেলা বিগত কয়েক মরশুম ধরেই অন্য মাত্রা পেয়েছে, কারণ লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এই বার লখনউ রেকর্ড মূল্যে দলে নিয়েছেন ঋষভ পন্থকে। ফলে এই ম্যাচ কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে অতিরিক্ত আর্কষণ। কিন্তু রাম নবমীর দিনেই এই ম্যাচ পড়ায় তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। একইদিনে রাম নবমী ও কেকেআরের ম্য়াচ থাকায় নিরাপত্তার সমস্যা হবে।

উল্লেখ্য ২০২৪ সালেও একই সমস্যা হয়েছিল। রাম নমবীর দিনেই কেকেআরের ম্যাচ ছিল। রাম নমবীর জন্য কেকেআরের ম্যাচের দিন পরিবর্তন হয়েছিল। ২০২৪ সালে ১৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সে ম্যাচ ছিল ইডেনে। সেটা এগিয়ে আসে একদিন। অর্থাৎ, ১৬ এপ্রিল ম্যাচটি হয়। এবারও সূচিতে বদল হওয়ার সম্ভাবনা আছে কারণ পুলিশের অনুমতি ব্যতীত ম্যাচ করা ইডেনে সম্ভব নয়।

আসন্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে। বেঙ্কটেশ আইয়ারকে তাঁর সহকারী করা হয়েছে। সোমবারই নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয় কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আগামী কয়েকদিন পরই ইডেনে শিবির শুরু করবে কেকেআর দল। ইতিমধ্য়েই কেকেআর দল মুম্বইয়ে অনুশীলন শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+