IPL 2025 Turning Point: সব বিভাগে পন্থের লখনউকে টেক্কা দিল পাঞ্জাব, শ্রেয়সদের দুরন্ত জয়ে টার্নিং পয়েন্টে নজর
IPL 2025 Turning Point: আইপিএলের ইতিহাসে দুই দামি ক্রিকেটার তথা অধিনায়কের টক্কর ছিল আজ। লখনউয়ে একপেশেভাবে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসকে পর্যুদস্ত করল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস।
আইপিএলে সর্বকালীন সেরা দর ২৭ কোটি টাকায় পন্থকে নেয় লখনউ। তার কিছু আগে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে নিয়েছিল পাঞ্জাব। সেই শ্রেয়স প্রথম দ্বৈরথে হারিয়ে দিলেন পন্থকে।

ঋষভ পন্থ যেখানে তিনটি ম্যাচে দুই অঙ্কের রান পেলেন না, ব্যাটিং গড় ৫.৬৬, সেখানে পরপর দুই ম্য়াচে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার। আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৯৭ রানে। আজ ৩০ বলে ৫২ রানে অপরাজিত থাকলেন।
ম্যাচের টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে পাওয়ারপ্লে বোলিং। প্রথম ৬ ওভারে লখনউ সুপার জায়ান্টস তিন উইকেট হারিয়ে তোলে ৩৯। পাঞ্জাব কিংস সেখানে মাত্র ১ উইকেটের বিনিময়ে তোলে ৬২। ৭ থেকে ১৫ ওভারে লখনউ ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছিল।
পাঞ্জাব সেখানে মাঝের ওভারগুলিতে মোট ৯৩ রান করে। শেষ পাঁচ ওভারে লখনউ সুপার জায়ান্টস তিন উইকেটের বিনিময়ে ৫৪ রান তোলে। তবে পাঞ্জাব কিংস যেভাবে এদিন ব্যাটিং করল তাতে দুশোর উপর রান তুললেও জেতা কঠিন ছিল লখনউয়ের।
অর্শদীপ সিং প্রথম ওভারেই ফেরান ভালো ফর্মে থাকা মিচেল মার্শকে। এরপর ৬ বলের ব্যবধানে ফেরেন এইডেন মার্করাম ও ঋষভ পন্থ। বিশেষ করে পন্থ দায়িত্বজ্ঞানহীন শট খেলে গ্লেন ম্যাক্সওয়েলকে নিজের উইকেটটি উপহার দেন। ৪.৫ ওভারে ৩৫ রানে তিন উইকেট হারিয়েই বিপাকে পড়ে লখনউ।
Back-to-back fifties and finishing off in style! 🔥#ShreyasIyer anchors #PBKS' chase with yet another classy half-century, extending his red-hot form! 💪🏻🎯
— Star Sports (@StarSportsIndia) April 1, 2025
Next up on #IPLOnJiostar 👉🏻 #RCBvGT | WED, APR 2, 6.30 PM on Star Sports Network & JioHotstar! | #IndianPossibleLeague pic.twitter.com/39YHN8LH0B
অন্যদিকে, পাঞ্জাব কিংস ব্যাট করল দাপট সহকারেই। ওপেনার প্রিয়াংশ আর্য ৯ বলে ৮ রানের বেশি করতে পারেননি। কিন্তু ওপেনার প্রভসিমরণ সিং ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত তৈরি করে দেন। বাকি কাজটা সারেন শ্রেয়স আইয়ার ও ইমপ্যাক্ট সাব নেহাল ওয়াধেরা। নেহাল ২৫ বলে ৪৩ রান করলেন। শার্দুল ঠাকুর, আবেশ খান থেকে শুরু করে রবি বিষ্ণোই, এম সিদ্ধার্থরা বল হাতে চূড়ান্ত ব্যর্থ।
ম্যাচের পর ঋষভ পন্থ বলেন, স্কোর পর্যাপ্ত ছিল না। আমরা অন্তত ২০-২৫ রান কম তুলেছি। তবে এটা খেলার অঙ্গ। আমাদের ঘরের মাঠে প্রথম ম্যাচ ছিল। পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। প্রথম দিকে দ্রুত উইকেট হারানোয় যে কাজ কঠিন হয়ে গিয়েছিল তা মেনে নিয়েছেন পন্থ। ঘরের মাঠে স্লো উইকেটেই খেলার পরিকল্পনা ছিল পন্থদের। এই হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথাও বললেন পন্থ।












Click it and Unblock the Notifications