IPL 2025 Turning Point: ১৫ বছর পর চিপকে দিল্লির কাছে হার সিএসকের, ফারাক গড়ে দিল পাওয়ারপ্লে

IPL 2025 Turning Point: চেন্নাই সুপার কিংস ১৫ বছর পর নিজেদের মাঠে হারল দিল্লি ফ্র্যাঞ্চাইজির কাছে। এদিনের পরাজয় ২৫ রানে।

ফলে টানা তিনটি ম্যাচ হেরে ঋতুরাজ গায়কোয়াড়রা চলে গেলেন পয়েন্ট তালিকার আটে। শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।

IPL 2025 Turning Point

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মেনে নিলেন টানা তিনটি ম্যাচেই পরিকল্পনামাফিক তাঁরা খেলতে পারছেন না। সকলে সব বিভাগে চেষ্টা চালানো সত্ত্বেও। পাওয়ারপ্লে যে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটাও মানছেন সিএসকে অধিনায়ক।

শুধু ব্যাটিংয়েই নয়, পাওয়ারপ্লে বোলিং নিয়েও সন্তুষ্ট নন ঋতুরাজ। তাঁর কথায়, দ্বিতীয় ম্যাচ থেকেই পাওয়ারপ্লের সমস্যা চিহ্নিত করা যাচ্ছে। তবে তা দূর করা যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে তা বুঝতে পারছেন না ঋতুরাজ। বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা, নাকি বোলারকে নিয়ে ভাবনাতেই সমস্যা? তা হাতড়ে বেড়াচ্ছে সিএসকে।

ঋতুরাজ বলেন, আমরা হয় প্রথম, নয়তো দ্বিতীয় ওভারে উইকেট হারাচ্ছি। পাওয়ারপ্লের বিষয় নিয়ে অতিরিক্ত ভাবাতেই এমনটা হতে পারে। সকলে মিলে সমস্যা শোধরাতে হবে। পাওয়ারপ্লে থেকেই আমরা ক্যাচ-আপ গেম খেলছি। ওভার্টনকে না রেখে অশ্বিনকে আটে রাখা হয়েছিল যাতে ব্যাটিং গভীরতা বাড়ে। দিল্লির বোলাররা ভালো বল করেছেন। শিবম দুবের ব্যাটিংয়ের সময়ও আমাদের দিকে মোমেন্টাম ছিল। কিন্তু ধরে রাখা যায়নি।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে দিল্লি ক্যাপিটালসের একটির বেশি উইকেট নিতে পারেননি চেন্নাই সুপার কিংসের বোলাররা। এই ৬ ওভারে দিল্লি তোলে ৫১ রান। সেখানে পাওয়ারপ্লেতে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল ৩ উইকেটে ৪৬।

মাঝের ওভারগুলিতে বা ৭ থেকে ১৫ ওভারে দিল্লি তোলে ৮৭ রান, ২ উইকেট হারিয়ে। চেন্নাই সুপার কিংস এই সময়কালে ২ উইকেট খুইয়ে ষাটের বেশি রান তুলতে পারেনি। শেষ পাঁচ ওভারে দিল্লির ৩ উইকেট পড়ে, আসে ৪৫ রান। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে চেন্নাই সুপার কিংস কোনও উইকেট হারায়নি। ৫২ রান তোলে। ফলে দেখাই যাচ্ছে পাওয়ারপ্লের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল আজকের ফলাফল নির্ধারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+