IPL 2025: কোন নাইটরা ঝড় তুলতে পারেন নিলামে? কেকেআরের নজরে দুই তারকা ক্রিকেটার

নিলামের আগে রিটেনশনে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রামনদীপ সিং, হর্ষিত রানা ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। অধিনায়ক শ্রেয়স আইয়ার সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে নাইটরা। ফলে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের নিয়ে মেগা নিলামে অন্য দলগুলির যে আগ্রহ থাকবে তুঙ্গে তা বলাই যায়।

নাইটদের ছেড়ে দেওয়া একাধিক ক্রিকেটারের দিকে নজর রয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজির, দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ারতো আছেনই একইসঙ্গে এই তালিকায় আছেন আর কারা? সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

kkr

আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে এবার ছেড়ে দিয়েছে। সেই তালিকায় আছে কেকেআরও। অনেক আলোচনার পর রফাসূত্র বেরোয়নি। ফলে শ্রেয়সকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে শ্রেয়স বড় দর পেতে পারেন‌ নিলামে। দিল্লি এবং লখনউ দল তাঁকে পাওয়ার জন্য লড়াই করতে পারে। পাশাপাশি তালিকায় আছেন পাঞ্জাবও। কারণ শ্রেয়স শুধু মিডল অর্ডারের একজন ভালো ব্যাটারই নয়, সফল অধিনায়ক, ফলে তাঁকে নিতে টাকার থলি নিয়ে নামতে পারে আইপিএল দলগুলি।

২০২৪ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা ফিল সল্টকে নিলামের ঝড় উঠতে পারে। বিশেষ করে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির নজর রয়েছে সল্টের দিকে। পাশাপাশি লখনউ দল যদি শ্রেয়স আইয়ারকে না পায় তারপর তারা সল্টের জন্য ঝাঁপাতে পারে। উইকেটরক্ষক হিসেবে দক্ষ, তার উপর ২০২৪ সালের আইপিএলে কেকেআরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। শেষ ১১টি টি২০ ম্যাচে তিনটি শতরান করেছেন সল্ট।

কেকেআরের হয়ে বিগত কয়েক মরশুম ধরেই ধারাবাহিক ভালো খেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। ফলে তাঁকে রিটেন করেনি নাইটরা। মধ্যপ্রদেশের তারকাকে দলে ফেরানোর পরিকল্পনা আছে নাইটদের। কিন্তু নাইটদের পরিকল্পনা ভেস্তে দিতে আসরে নামতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ২০২৪ সালের আইপিএলে কেকেআর ব্যাটাসম্যানদের মধ্যে সেরা গড় তাঁরই আছে। মুম্বই ইন্ডিয়ান্সের নজরে আছেন ভেঙ্কটেশ।

AUS vs IND: ডনের দেশে বিরাট মাইলস্টোনের অপেক্ষা, রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ বিরাট কোহলির সামনে
অন্যদিকে নাইটদের নজরে আছেন দুই তারকা। একজন কেএল রাহুল অন্যজন জস বাটলার। রাহুলকে পেলে উইকেটরক্ষক এবং অধিনায়ক দুটো জায়গাই পূরণ হবে। অন্য দিকে সাদা বলের ক্রিকেটে ইং‌ল্যান্ডের অধিনা্য়ক জস বাটলার আছেন নাইটদের নজরে। এই দুই ক্রিকেটারকে পাওয়ার জন্য লড়াই করতে পারে কেকেআর। কিন্তু হাতে ৫১ কোটি টাকা নিয়ে এই দুইজনকে দলে নেওয়া কঠিন হবে কেকেআরের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+