Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: পছন্দের দুই খাবার ছেড়েছে বৈভব, লম্বা রেসের ঘোড়া বলছেন কোচ! অনবদ্য অভিষেকে মজেছেন গুগল সিইও

IPL 2025: আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ডটি করায়ত্ত করেছে। ইমপ্যাক্ট সাব হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে নজরও কেড়েছে বৈভব সূর্যবংশী।

বৈভব ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ৩৪ রান করেছে। সাজঘরে ফেরার সময় কাঁদতেও দেখা গিয়েছে। এইডেন মার্করামের বলে স্টাম্প আউট হওয়ায় অভিষেকে অর্ধশতরানের সুযোগ হাতছাড়া হয়েছে বৈভবের।

IPL 2025

বৈভবকে ১.১ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনেছিল। এত কম বয়সে বৈভবকে আইপিএলে নামানো উচিত কিনা তা নিয়ে চর্চা চলেছে অনেকে। কিন্তু নেটে সাবলীলভাবেই তিনি সামলেছেন রাজস্থান রয়্যালসের তারকাদের। গতকালের ম্যাচেও প্রথম বলেই ছক্কা হাঁকায় বছর ১৪-র বৈভব।

সবমিলিয়ে বিশেষজ্ঞদের মতে, ক্রিকেট থেকে ফোকাস না সরলে বৈভব কিন্তু লম্বা রেসের ঘোড়া। উল্লেখ্য, বৈভবের নিজেকে মেলে ধরার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হবে হেড কোচ রাহুল দ্রাবিড়ের গাইডেন্স। ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও রয়েছেন।

বিহারের সমস্তিপুরের ছেলে বৈভবের কোচ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন, ক্রিকেট কেরিয়ার গড়ে তুলতে বৈভব ছেড়ে দিয়েছে তার পছন্দের দুই খাবার- পিৎজা ও খাঁসির মাংস।

বৈভবের কোচ মণীশ ওঝা বলেন, মাটন খায় না বৈভব। ডায়েট চার্ট থেকে বাদ গিয়েছে পিখজা। চিকেন, মাটন দুটোই পছন্দ বৈভবের। আর পাঁচটা কিশোরের মতো পিৎজাও ভালোবাসে। কিন্তু এখন সে আর এগুলি খায় না। আগে তাকে যতটাই মাটন দেওয়া হতো, সবটাই শেষ করে দিত। সেটা ওর চেহারা দেখলেও বুঝতে পারবেন।

মণীশের কথায়, বৈভব অনেক দূর যাবে। যেভাবে গতকাল ইনিংসের সূচনা করেছে তাতে নিশ্চিতভাবে বলতে পারি সামনের ম্যাচগুলিতে আরও বেশি রান করবে বৈভব। নির্ভীক ব্যাটার। ব্রায়ান লারার ভক্ত। তবে বৈভবের মধ্যে ব্রায়ান লারা ও যুবরাজ সিংয়ের মিশেল রয়েছে। বৈভবের আগ্রাসী ভাবটা যুবরাজের মতো।

জানা যাচ্ছে, লখনউ সুপার জায়ান্টস ম্যাচের আগের দিন রাজস্থান রয়্যালসের হাই পারফরম্যান্স ডিরেক্টর জুবিন ভারুচার তত্ত্বাবধানে কঠোর অনুশীলন সেরেছে বৈভব। প্র্যাকটিস শেষে কিটব্যাগ নিয়ে ফেরে হোটেলে। রাত ৮টা নাগাদ বৈভবকে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট ফোন করে জানায়, প্রস্তুত থাকতে। ম্য়াচ খেলতে হবে। আইপিএল অভিষেক হতে চলেছে।

মণীশের কথায়, বৈভব আইপিএল অভিষেকের কথা জেনে খুব খুশি হয়। আমাকে বলে, রাহুল দ্রাবিড় ও ম্যানেজমেন্ট ফোন করে জানিয়েছেন লখনউ সুপার জায়ান্টস ম্যাচ খেলার কথা। আনন্দের সঙ্গে কিছুটা টেনশনও ছিল। আমি বৈভবকে বলি, শান্ত থেকে যেভাবে এতদিন খেলেছো সেভাবেই চালিয়ে যেতে। এরপর কোচকে বৈভব বলে, ছক্কা মারার বল পেলে কিন্তু মারব, ছাড়ব না।

Take a Poll

বৈভব রাহুল দ্রাবিড়কে ভগবান মানে। দ্রাবিড়ের গাইডেন্স পেয়ে আপ্লুত। মণীশ জানায়, ৪ ওভারে ৪০ বা ৬ ওভারে ৬০ রানের মতো লক্ষ্য দিয়ে বৈভবকে বিভিন্ন বোলারকে সামলাতে বলা হয়। প্রতিবারই বৈভব সফল হয়েছে লক্ষ্যপূরণে। তার একটাই কথা, ছক্কার বল পেলে মারব। এক রানে নিয়ে কী হবে?

বৈভবের ব্যাটিংয়ে মজেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ঘুম থেকে উঠেই ক্লাস এইটের ছেলেটাকে আইপিএলে খেলতে দেখলাম। অসাধারণ অভিষেক! শার্দুল ঠাকুরের বলে বৈভবের ছক্কার ভিডিওটিও রিটুইট করেছেন পিচাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+