IPL 2025: আগামী মরশুমের আইপিএলেও খেলবেন ধোনি? ফাঁস করলেন ঘনিষ্ঠ বন্ধু
চলতি মরশুমে আইপিএল থেকে কার্যতে বিদায় ঘন্টা বেজে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। বাকি থাকা পাঁচ ম্যাচের সবকটা জিতলেও ১৪ পয়েন্টের বেশি হবে না সিএসকে দলের। এই পরিস্থিতিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়া কার্যত অসম্ভব। সেটাও নির্ভর করছে অন্য দলগুলির পারফরম্যান্সের উপর। অনেক জটিল অঙ্কের উপরেই নির্ভর করছে ধোনিদের প্লে-অফের ভাগ্য।
মরশুমের মাঝপথেই অধিনায়ক বদল হয়েছে চেন্নাই সুপার কিংসের। ঋতুরাজের বদলে চেন্নাইয়ের দলের দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ৪৩ এর ধোনি যেন অতীতের ছায়া মাত্র। ব্যাট হাতে সেভাবে কার্যকরী ভূমিকা নিতে পারছেন না এমনকি ফিনিশার ধোনিও অতীত হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে চলতি মরশুমের আইপিএলের পরেই ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়ে দেবেন মাহি এমন জল্পনা কল্পনাই চলছে।

এরই মধ্যে এবার বড় আপডেট দিলেন ধোনির ঘনিষ্ঠ বন্ধু তথা চেন্নাই সুপার কিংস এর প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। যা শুনে খুশি হতে পারেন সিএসকে সমর্থকরা তথা আপামর ধোনি ভক্তার। একটি ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে সুরেশ রায়না বলেছেন, আমি আশা করছি পরবর্তী মরশুমে চেন্নাই সুপার কিংস আরও ভালো পরিকল্পনা করবে এবং মহেন্দ্র সিং ধোনি আরও একটি মরশুম খেলবেন। সেই বিষয়ে আমি আশাবাদী।
আগামী বছর ধোনির বয়স হবে ৪৪। এই বছরই ধোনির যা পারফরম্যান্স করছেন তাতে একেবারে সন্তুষ্ট করতে পারছেন না ভক্তরা। বর্তমানে ধোনি আনকাপ ক্রিকেটার হিসেবেই সিএসকে দলে রয়েছেন। প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ধোনি হয়তো গোটা ম্যাচ খেলবেন না। পরিবর্ত ক্রিকেটার হিসেবে খেলবেন। কিন্তু ঋতুরাজের পরিবর্তে এখন অধিনায়কত্বই করতে হচ্ছে ধোনিকে। তবে মাহি ম্যাজিক চলতি আইপিএলে অনেকটাই ফিকে দলের ব্যর্থতার জন্য চেন্নাই ফ্লেমিং দল গঠনের গলদকে তুলে ধরেছেন যদিও এই বিষয়ে মহেন্দ্র সিং ধোনির পাশেই থাকছেন তার বন্ধু রায়না।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হারের পর চেন্নাই দলের কোচ ফ্লেমিং বলেছিলেন চলতি মরশুমে অন্যান্য দলগুলি অনেক বেশি উন্নতি করেছে। নিলামে তারা ভাল দল গঠন করেছে কিন্তু আমরা সঠিক ভাবে সেটা করতে পারিনি। এর পাল্টা রায়না দাবি করেছেন, দল গঠনের সব বিষয়ে ধোনির ভূমিকা থাকে না। থিঙ্ক ট্যাঙ্ক সিদ্ধান্ত নেয়।
আগামী ৫ ম্যাচ এখনও বাকি। ধোনি অবসরের ঘোষণা করেন নাকি খেলা চালিয়ে যাওয়ার আভাস দেন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications