IPL 2025: জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য পাণ্ডিয়াদের, জানুন সানরাইজার্স ও মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। পর পর তিন ম্যাচ জিতে ছন্দ ফিরে পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তার উপর রানের ফিরেছেন রোহিত। অন্যদিকে গতবারের রানার্স আপ দল হায়দরাবাদের পারফরম্যান্সের এবার খুবই করুণ।
জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব, পাণ্ডিয়া সমৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেনের মতো ব্যাটারা আছেন। আবার বোলিংয়ে আছেন প্যাট কামিন্স, মহম্মদ শামিরা। এই ম্যাচে ফোকাসে থাকবেন একাধিক ক্রিকেটার। তবে মিচেল স্যান্টনার এবং নীতীররেড্ডির দ্বৈরথ জমতে পারে।

প্রথমেই দেখে নেওয়া যাক পয়েন্ট টেবলে দুই দলের অবস্থান কোথায়। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে মুম্বই। অন্যদিকে, ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে হায়দরাবাদ। ফলে প্লে অফের সমীকরণ সহজ রাখতে হলে এই ম্য়াচে জয়ে ফিরেতেই হবে কমলা ব্রিগেডের সদস্যদের। হায়দরাবাদ দল এই ম্যাচে পরিবর্ত ক্রিকেটার হিসাবে খেলাতে পারে রাহুল চাহারকে। শেষ তিন ম্যাচে জয় পাওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে দলে কোনও রকম পরিবর্তন নাও করতে পারে মুম্বই।
এখনও পর্যন্ত দুই দল ২৪ ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলেছে। এরমধ্যে ১৪ ম্যাচে জিতেছে মুম্বই। ১০ ম্য়াচে নিজামের শহর দল জয় পেয়েছে। হায়দরাবাদের মাঠে ভালো স্কোর হয়। ২০০-র বেশি স্কোর হতেই পারে এই ম্যাচে। পাশাপাশি তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশে থাকবে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ- রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, অশ্বিনী কুমার
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, মহম্মদ শামি, জিশান আনসারি, ঈশান মালিঙ্গা












Click it and Unblock the Notifications