IPL 2025: সূচনাতেই বিধ্বংসী ছন্দে সানরাইজার্স, রেকর্ড থেকে সামান্য দূরেই থেমে গেলেন ঈশান-হেডরা
গতবারের আইপিএলে যেখানে শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ, এবার সেখান থেকেই শুরু করলেন প্যাট কামিন্সরা। ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি সানরাইজার্স। কিন্ত প্রায় প্রতি ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেলেছিল হায়দরাবাদ। এবারও আইপিএলের প্রথম ম্যাচেই বিরাট রানের ধারা অব্যাহত রাখল নিজামের শহরের দল। সৌজন্যে ঈশান কিষাণ ও ট্রাভিস হেড।
ঘরের মাঠে রবিবার প্রথম ম্যাচ খেলতে নামে সানরাইজার্স। টসে জিতে প্রথম সানরাইজার্সকে ব্যাট করতে পাঠায় রাজস্থান দল। রাজস্থানের সিদ্ধান্তে মুখে হাসি দেখা গিয়েছিল হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের মুখে। আর ২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২৮৬। একটুর জন্য আইপিএলে সর্বাধিক রানের রেকর্ডটা স্পর্শ করতে পারলেন না ঈশান কিষাণরা। তবে আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড নিজেদের দখলে নিয়ে ফেলল সানরাইজার্স।

এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক দলগত রান আছে সানরাইজার্স হায়দরাবাদ দলেরই। ২০২৪ সালে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আজ তারা তুলল ৬ উইকেটে ২৮৬। এক রান করতে পারলেই নিজেদের সৃষ্টি করা রেকর্ড স্পর্শ করতে পারত সানরাইজার্স হায়দরাবাদ। তবে এটাও কম নয়। আইপিএলে তৃতীয় সর্বাধিক রান আছে সানরাইজার্স হায়দরাবাদেরই। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। চতুর্থ স্থানে আছে কেকেআর। ২০২৪ সালে দিল্লির বিরিুদ্ধে ৭ উইকেটে ২৭২ রান তুলেছিল কেকেআর।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই ধামাকাদার ব্যাটিং করতে শুরু করে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুটা ভালো করেন অভিষেক শর্মা ও ঈশান কিষাণ জুটি। অভিষেক ২৪ রানে আউট হলেও ইশান জুটি বাধেন ট্রাভিস হেডের সঙ্গে। হেড ৬৭ রানে আউট হলেও নিজের খেলা চালিয়ে যান কিষাণ। শতরান করেন। ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। ১১টি চার এবং ছয়টি ছক্কা মারেন।
এই ম্যাচে সর্বাধিক ৪ মারার রেকর্ড সৃষ্টি করলেন সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে মোট ৩৪টি চার মারেন সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটাররা। যা বিশ্বের কোনও টি২০ ম্যাচে প্রথম। এই ম্য়াচে ৪ ওভারে ৭৬ রান খরচ করলেন আর্চার। আইপিএলে সর্বাধিক রান দেওয়ার নজির সৃষ্টিও করলেন।
মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিটেন করেননি দলেও নেয়নি। তবে সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দিয়েই বিধ্বংসী ইনিংস খেললেন ঈশান। ম্যাচের মাঝে ঈশান বলেন, আমি প্রথম এখানে খেললাম, এটা আলাদা দল, ভিন্ন পরিবেশ। অধিনায়ক সবাইকে স্বাধীনতা দেন এটা আত্মবিশ্বাস দেয়। আমি সবার কাছে কৃতজ্ঞ। . আমরা শুরুটা ভালো করেছিলাম, সেটাই ধরে রেখেছিলাম।












Click it and Unblock the Notifications