IPL 2025: প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং, লখনউয়ের বিরুদ্ধেও হেড-ঈশানদের থেকে তিনশো রানে প্রত্যাশা তুঙ্গে

বৃহস্পতিবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালস দলকে হেলায় হারিয়েছে প্যাট কামিন্সের দল। এবার তাদের সামনে লখনউ, য়ারা প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হেরে আইপিএল অভিযান শুরু করেছে। বিগত আইপিএল থেকেই সানরাইজার্স খেলতে নামলেই তাদের থেকে বড় রানের প্রত্যাশা তৈরি হয়েছে।

আইপিএলে এবার রয়েছে ৩০০ রানের প্রত্যাশা। এখনও পর্যন্ত আইপিএলে ২০ ওভারে ৩০০ রান উঠেনি। এবার কি ৩০০ পার হবে! ভক্তদের বিরাট প্রত্যাশা রয়েছে। তবে ৩০০ রান করার ক্ষেত্রে হায়দরাবাদের উপরই বেশি বাজি ধরছেন ভক্তরা।

Sunrisers Hyderabad

এর কারণ তাদের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স। ২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি সানরাইজার্স কিন্তু তাদের ব্যাটিং প্রতিপক্ষ দলগুলির আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। এবারও আইপিএলের শুরুটা ধামাকা দিয়েই করেছে নিজামের শহরের দল। ফলে লখনউয়ের বিরুদ্ধে আগে ব্যাট করলে হায়দরাবাদের থেকে ৩০০ রানের প্রত্যাশা করছেন ভক্তরা।

প্রথম ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে ২০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ছিল ২৮৬। একটুর জন্য আইপিএলে সর্বাধিক রানের রেকর্ডটা স্পর্শ করতে পারেননি ঈশান কিষাণরা। তবে আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড নিজেদের দখলে নিয়ে ফেলেছে সানরাইজার্স।

এখনও পর্যন্ত আইপিএলে সর্বাধিক দলগত রান আছে সানরাইজার্স হায়দরাবাদ দলেরই। ২০২৪ সালে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের দ্বিতীয় সর্বাধিক রান এখন সানরাইজার্স হায়দরাবাদের দখলে । আইপিএলে তৃতীয় সর্বাধিক রান আছে সানরাইজার্স হায়দরাবাদেরই। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে হায়দরাবাদ কতটা ভয়ঙ্কর ব্যাটিংয়ের ক্ষেত্রে।

সানরাইজার্স হায়দরাবাদ দলে একাধিক বিগ হিটার আছেন। অভিষেক শর্মা,ট্রাভিড হেড, হেইনরিখ ক্লাসেন তো আছেনই সঙ্গে যুক্ত হয়েছেন ঈশান কিষাণ। যিনি প্রথম ম্য়াচেই শতরান করেছেন। হেড যে এবারের আইপিএলেও ঝড় তুলতে তৈরি সেটা প্রমাণ দিয়েছেন প্রথম ম্যাচেই। আর অভিষেক শর্মা আর ঈশান কিষাণ একসঙ্গে ক্লিক করে গেলে ৩০০ রান অসম্ভব নয় হায়দরাবাদের কাছে। সব মিলিয়ে এবার কমলা ব্রিগেডের ব্যাটারারা প্রতিপক্ষ দলের বোলারদের আতঙ্কের কারণ হয়ে উঠতে চলেছেন।

Take a Poll

উপ্পলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ সবচেয়ে পাটা। ফলে আজকের ম্যাচেও বড় রান উঠার সমূহ সম্ভাবনা আছে। তার উপর লখনউ দলের বোলিং লাইনআপ খুব বেশি শক্তিশালী নয়, এই ম্যাচেও অভিষেক-হেডদের কাছে সুবর্ণ সুযোগ আছে বড় রান তোলার। ভক্তদের মধ্যে স্লোগান উঠেছে এই বার ৩০০ পার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+