IPL 2025: আইপিএলে সুনীল নারিনের দখলে ঈর্ষণীয় রেকর্ড, চাহাল ধরে ফেললেন ব্র্যাভো ও মোহিতকে
IPL 2025: আইপিএলে ঈর্ষণীয় রেকর্ড নিজের দখলে নিলেন সুনীল নারিন। ভেঙে দিলেন উমেশ যাদবের কীর্তি। গতকাল মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২টি উইকেট নেওয়ার সুবাদে।
একাদশ ওভারের প্রথম ও শেষ বলে নারিন আউট করেন সূর্যাংশ শেড়গে ও মার্কো জানসেনকে। ফলে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট। যার মধ্যে ৯টি ডট বল।

এই দুটি উইকেট নেওয়ার ফলে আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সুনীল নারিনের উইকেট-সংখ্যা হলো ৩৬। বর্তমানে দলের নাম পাঞ্জাব কিংস। এর আগে ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। নারিন পিছনে ফেলে দিলেন উমেশ যাদবকে।
আইপিএলে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল উমেশের। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৩৫টি উইকেট নিয়েছিলেন। নারিন প্রথম থেকে কেকেআরে খেললেও উমেশ খেলেছেন চারটি দলের হয়ে।
Only one thing makes Sunil Narine smile! 😁👌 pic.twitter.com/hzRz6k0nWa
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
ডোয়েন ব্র্যাভো মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে ৩৩টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন এই তালিকার তিনে। যুজবেন্দ্র চাহাল গতকাল চার উইকেট নেওয়ায় কেকেআরের বিরুদ্ধে আইপিএলে তাঁর মোট উইকেট হলো ৩৩। ফলে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি স্থাপন চাহালের।
ব্র্যাভো ও চাহাল ছাড়াও কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ৩৩টি উইকেট নেওয়ার নজির রয়েছে মোহিত শর্মার। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। চাহাল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নিয়েছেন ৩২ উইকেট।
কেকেআরের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমারের রয়েছে ৩২ শিকার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লাসিথ মালিঙ্গা ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অমিত মিশ্র ৩১টি করে উইকেট নিয়েছেন। আরসিবির বিরুদ্ধে জসপ্রীত বুমরাহর উইকেট-সংখ্যা ২৯। চাহাল মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবং ভুবনেশ্বর কুমার পাঞ্জাবের বিরুদ্ধে ২৯টি করে শিকার ঝুলিতে পুরেছেন। দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭টি করে উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের।












Click it and Unblock the Notifications