IPL 2025: রাহুল দ্রাবিড়ের রণনীতি নিয়েই প্রশ্ন! রাজস্থান দলের খেলায় হতাশ সুনীল গাভাসকর
হেরেই চলেছে রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই মরু শহরের দল। চিন্নাস্বামী স্টে়ডিয়ামে রাজস্থান রয়্যালসকে টানটান উত্তেজনার ম্যাচে ১১ রানে পরাজিত করে আরসিবি দল। এই ম্যাচ হারের পরে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস।
রাজস্থানের সমীকরণ এখন কেসি নাগের অঙ্কের থেকেও কঠিন। আগামী ম্যাচগুলি জিতলেও তাদের প্লে অফ নিশ্চিত হবে না। তাদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির ফলাফলের উপর। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালস দলের খেলায় রীতিমতো হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। রাহুল দ্রাবিড়ের মতো কোচ থাকা সত্ত্বেও রাজস্থান দলের এমন পারফরম্যান্স হতাশ সানি। এমনকি রাহুল দ্রাবিড়ের পরিকল্পনা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি।

রাজস্থান রয়্যালস দলের খেলা প্রসঙ্গে সুনীল গাভাসকর বলেছেন, রাজস্থান রয়্যালসের আগে যে ম্যাচগুলো হয়েছে, সেই খেলাগুলো আমি সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত ছিলাম না ফলে সেগুলো নিয়ে কোনও কথা বলতে চাই না। তবে আরসিবি বিরুদ্ধে ম্য়াচে আমি উপস্থিত ছিলাম। ফলে কেমন ক্রিকেট খেলেছে রাজস্থান দল সেটা বলতে পারি। রাজস্থান দলের খেলা একেবারেই ভালো হয়নি।
এরপরই কোচ রাহুল দ্রাবিড়ের প্রসঙ্গ টেনে গাভাসকর বলেন, রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ থাকার পরও রাজস্থান দলের এমন পারফরম্যান্স খুবই হতাশাজনক এবং বিভ্রান্তিকর। রাজস্থান দলের খেলায় কোনও পরিকল্পনার ছাপ নেই। একেবারেই উদ্দেশ্যহীন ক্রিকেট বলা যায়।
রাজস্থান দলের অধিনায়ক বারবার বদল হয়েছে এই মরশুমে, কারণ প্রথম তিন ম্যাচে পুরোপুরি ফিট না থাকার জন্য সঞ্জু স্যামসনের পরিবর্তে অধিনায়কত্ব করেছিলেন রিয়ান পরাগ। এরপর ফিট হয়ে সঞ্জু অধিনায়কত্বের দায়িত্ব নেন। কিন্তু চোট পেয়ে সঞ্জু ছিটকে যাওয়ায় আবার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন কিন্তু অধিনায়ক বদল হলেও রাজস্থানের খেলার মান বদল হচ্ছে না। আরসি বিরুদ্ধে হারে টানা ৫ ম্যাচে হারল রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার খুব কাছাকাছি গিয়েও জয় তুলতে পারল না রাজস্থান দল
রাজস্থান রয়্যালস দলের প্লে অফ অত্যন্ত কঠিন কারণ তাদের ১৬ পয়েন্টে পৌঁছানোর আর কোন সম্ভাবনা নেই। ৯ ম্যাচে চার পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালসের। বাকি পাঁচটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪।রাহুল দ্রাবিড় টি২০ বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি দেন। রাজস্থান রয়্যালস দলের কোচিংয়ের দায়িত্ব নেন। কিন্ত আইপিএলের কোচিংয়ে আশানরূপ ফল করতে পারছেন না রাহুল দ্রাবিড়।












Click it and Unblock the Notifications