IPL 2025: চলতি মরশুমে নতুন দল হবে আইপিএল চ্যাম্পিয়ন! পছন্দের নাম জানালেন গাভাসকর

আইপিএলের গ্রুপ পর্ব ক্রমশ শেষ দিকে এগিয়ে আসছে। প্লে-অফের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বিদায় নিয়েছে সিএসকে এবং রাজস্থান। সানরাইজার্স হায়দরাবাদের অঙ্কও অত্যন্ত জটিল। এই পরিস্থিতিতে একদিকে যেমন প্লে-অফ নিয়ে আলোচনা হচ্ছে তেমনই কারা এবার আইপিএল জিততে পারে সেটা নিয়েও জোর চর্চা হচ্ছে।

এই পরিস্থিতিতে চলতি আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হতে পারেন তার একটা আগাম আভাস দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়কের বিশ্লেষণ এবার একটি নতুন দল চ্যাম্পিয়ন হতে পারে। এবার দিল্লি ক্যাপিটালস, আরসিবি, পাঞ্জাব কিংস ভালো খেলছে। তারা প্লে-অফের খুব কাছাকাছি যেমন আছে তেমনই চ্যাম্পিয়ন হওয়ারও আশা দেখাচ্ছে।

Sunil Gavaskar

সুনীল গাভাসকর এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে বেছে নিয়েছেন আরসিবিকে। তিনি জানিয়েছেন, আমার মতে এবার আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে আরসিবি । আরসিবি এবার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই খুব ভালো ছন্দে আছে। মুম্বই ইন্ডিয়ান্স দলের সমক্ষ যদি কোনও দল এবার থাকে সেটা অবশ্যই আরসিবি। এই দলটি ভালো ব্যাটিং করেছে এবং দুর্দান্ত ফিল্ডিংও করেছে ।

একইসঙ্গে গাভাসকর আরও জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে কয়েকটি চ্যালেঞ্জিং ম্য়াচ রয়েছে । কিন্তু আমি নিশ্চিত এবার ওরাই ট্রফি জয়ের অন্যতম দাবিদার। ফলে সানি কিন্তু বিরাট কোহলিরদের উপরেই এবার বাজি ধরছেন। আর আগে কোনও বারই আইপিএল ট্রফি জিততে পারেনি আরসিব। ১৮তম আইপিএলে এসে কি ট্রফি খরার অবসান ঘটবে কোহলিদের। সুনীল গাভাসকর কিন্তু আশা দেখছেন।

এখনও পর্যন্ত ১০ ম্য়াচে খেলে ৭টি ম্যাচে জয় পেয়েছে আরসিবি। ঘরের মাঠেই ম্যাচগুলিই হেরেছে আরসিবি। ফলে শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে কিছুটা চাপ নিয়েই খেলতে নামবে আরসিবি। গাভাসকর একইসঙ্গে জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু জয়ের ছন্দ ফিরে পেয়েছে, কিন্তু তাও আমি বলব এবার আইপিএল খেতাব জয়ের জন্য আরসিবি ফেভারিট।

এর আগে আইপিএলে দুইবার রানার্স হয়েছে, কিন্তু বরাবর তারকা খচিত দল গঠন করেও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। এবার শুরু থেকেই দলটি ভালো খেলছে। একইসঙ্গে ছন্দে আছেন কিং কোহলি। ১৮তম বছরে এসে কোহলি আইপিএল ট্রফি জিততে পারেন কিনা তার উত্তর দেবে সময়ই।

Take a Poll

তবে তার আগে আরসিবিকে প্লে অফে স্থান নিশ্চিত করতে হবে। কারণ ভালো খেললেনও প্লে অফ এখনও নিশ্চিত নয় আরসিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+