IPL 2025: চিপকের মাঠে ফোকাসে স্পিনাররাই, জয়ে ফিরতে মরিয়া সিএসকে-কেকেআর

হারের ধাক্কা কাটিয়ে জয়ের ছন্দ খুঁজে পেতে শুক্রবার ঘরের মাঠে খেলতে নামছে সিএসকে। চার ম্যাচে, লিগ টেবলেও তলানিতে অবস্থান, চোট পেয়ে গোটা মরশুমের জন্য অধিনায়ক ঋতুরাজের ছিটকে যাওয়া। এত কিছুর মধ্য়েও চেন্নাই শিবিরে আশা ভরসার একটাই নাম তিনি মহেন্দ্র সিং ধোনি। কেকেআরের বিরুদ্ধে দলকে চলতি মরশুমে প্রথমবার নেতৃত্ব দেবেন। লখনউয়ের বিরুদ্ধে হারের পর জয়ের সন্ধানে নাইটরাও।

চিপকে তার জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে কেকেআরের জন্য । কারণ চেন্নাই দলেও একাধিক ভালো স্পিনার রয়েছেন। চিপকের মাঠ এমনিতেই স্পিন সহায়াক। তার উপর বিরাটকে খেলতে হবে আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং নুর আহমেদদের বিরুদ্ধে। এই ম্যাচে ফোকাসে থাকবেন স্পিনাররাই। কারণ কেকেআর দলেও আছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো স্পিনার। চিপকের উইকেটের কথা বিবেচনা করে এই ম্যাচে স্পেনসর জনসনের পরিবর্তে মঈন আলিকে দলে ফেরাতে পারে কেকেআর।

csk vs kkr match

চেন্নাই দলের যে কম্বিনেশনে কিছুটা বদল হবে তা একপ্রকার স্পষ্ট। কারণ ঋতুরাজ আর খেলতে পারবেন না। ঋতুরাজের পরিবর্তে খেলতে পারেন রাহুল ত্রিপাঠী। তবে মূলত ফোকাস থাকছে বরুণ এবং শিবম দুবের দিকে। চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। তবে মনে করা হচ্ছে চিপকের পিচের চরিত্রগত কিছুটা পরিবর্তন হয়েছে।

চেন্নাইয়ে কাল আকাশ থাকবে পরিষ্কার থাকবে। শিশিরের কথা মাথায় রেখে রান তাড়া করতে পারে টস জেতা দল। দিনে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও রাতে তা ৩০ ডিগ্রির কাছে নেমে আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৭৯ শতাংশ। এখনও পর্যন্ত ৩০ বার এই দুই দল মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৯বার জমিতেছেন চেন্নাই,১০বার জিতেছে কেকেআর। একটি ম্যাচে ফলাফল হয়নি. ফলে ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে সিএসকে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশে থাকতে পারেন- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মুকেশ চৌধুরী , খলিল আহমেদ, মাথিশা পাথিরানা -

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার) অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, সুনীল নারিন,আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, , হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+