Sourav Ganguly: কেকেআরের উপর আস্থা রাখছেন, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে অংশ নেওয়া নিয়ে বিরাট বার্তা দিলেন দাদা

আইপিএলে ইতিমধ্যেই সাতটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেল বাকি চারটি ম্যাচে হারতে হয়েছে রাহানেদের। চলতি মরশুমে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছে না গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর। কেকেআরের পারফরম্যান্স প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার নিজের বাড়িতে অসুস্থ ফুটবলার শুভ দাসের সাহায্যে একটি কর্মসূচিতে অংশ নেন মহারাজ।

সেই কর্মসূচির পরই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কেকেআর প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, খেলার এখন অনেকটাই বাকি। এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। সবে তো ছয়টা ম্যাচ হয়েছে এখনও আটটার ম্যাচ বাকি আছে। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১২ রানেরও তুলতে পারেনি কেকেআর। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই পারতে হয়েছিল নাইটদের যদিও এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, এটা খেলার অঙ্গ হতেই পারে।

sourav gangul

পাশাপাশি আবারও আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২১ সাল থেকেই এই কমিটিতে ছিলেন মহারাজ। ফের একবার আইসিসির গুরুত্বপূর্ণ কমিটিতে নিজের জায়গা ধরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, আমি ২০২১ সাল থেকেই এই কমিটিতে ছিলাম বছরে দুই থেকে তিনবার মিটিং হয়। ক্রিকেটে যে সিদ্ধান্তগুলি হয় সেগুলি বেশিরভাগই ওই কমিটিতেই নেওয়া হয়।

এর আগের সময়কালে বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন কমিটি। এবার তাঁর ভাবনা কী, আবার কোনও পরিবর্তন হতে পারে আগামীদিনে ক্রিকেটের নিয়মের। এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, আগের বার যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল সেগুলি কার্যকর হবে আগামী জুলাই মাস থেকে। দেখতে হবে সেগুলো কীভাবে কার্যকর হচ্ছে তার প্রভাব কতটা পড়ছে তার উপর ভিত্তি করে আগামী দিনে আবার নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটিতে ছয়জন সদস্য আছেন। এদের নেতৃত্বে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কমিটির বাকি সদস্যরা হলেন হামিদ হাসান, ডেসমন্ড হেইন্স,তেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ, জনাথন ট্রট।

সৌরভের সঙ্গে বিগত কয়েক বছরে বার বারই রাজনীতিকে যুক্ত করে ফেলা হয়। শুক্রবারও এই প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হতে হল দাদাকে। চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের ডাকে, আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযান আছে। তাতে শামিল হবেন? এই প্রশ্নে হাতজোড় করে বলেন, ওদিন কী আছে আমি জানি না, দয়া করে আমাকে রাজনীতিতে জড়াবেন না।

Take a Poll

অসুস্থ ফুটবলার শুভ দাসের পাশে দাঁড়াল একটি বেসরকারি সংস্থা। অসুস্থ ফুটবলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+