IPL 2025: সব ফর্ম্যাটের জন্য তৈরি শ্রেয়স, পাঞ্জাব অধিনায়ককে বিরাট সার্টিফিকেট দিলেন সৌরভ

এভাবেও ফিরে আসা যায়! শ্রেয়স আইয়ারের সঙ্গে এই লাইনটা খুবই সামঞ্জস্যপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার আইপিএল। কয়েক সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে শেষ করেছিলেন আইপিএলে সেখান থেকেই শুরু করলেন শ্রেয়স। কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরও দলে জায়গা হয়নি। দল বদল করার পরেও নিজের ছন্দ ধরে রাখলেন শ্রেয়স।

ভারতীয় দলের জার্সিতে ব্যাট হাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে রানও করছেন। এবার আইপিএলের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শ্রেয়স ৪২ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরার পুরস্কারও পেলেন। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরাট সার্টিফিকেটও। শুধু যে সীমিত ওভারের ক্রিকেটেই নয় একইসঙ্গে শ্রেয়স সব ফর্ম্যাটেই খেলার জন্য তৈরি সেটা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Sourav GangulyPT

সোশ্যাল মিডিয়ায় সৌরভ লিখেছেন, গত ১ বছরে প্রভূত উন্নতি করেছে শ্রেয়স আইয়ার। গত এক বছরে সবথেকে বেশি উন্নতি করা ব্যাটার হলেন শ্রেয়স। সব ফর্ম্যাটে খেলার জন্য তৈরি সে। ওকে এমন উন্নতি করতে দেখে খুবই ভালো লাগছে। কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন শ্রেয়স।

একটা সময় তাঁর নামের পাশে ব্যাড বয়ের তকমা ছিল, কিন্তু অন্ধকার সময় কাটিয়ে আবার আলোর সরণিতে শ্রেয়স। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শ্রেয়সের। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৭৯ রান করলেন। ফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। রানের নিরিখে ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার ছিলেন এই তালিকায় ২ নম্বরে। পাঁচ ম্যাচে শ্রেয়সের রান ছিল ২৪৩।

২০২৪ সালে শৃঙ্খলাজনিত ইস্যুতে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন শ্রেয়স। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে এই চুক্তির তালিকা প্রকাশিত হয়েছিল। ফলে নতুন করে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশের সময় হয়ে গিয়েছে। এবার এই তালিকাতেও প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রেয়সের।

Take a Poll

প্রথম ম্যাচে ১১ রানে জয় দিয়েই যাত্রা শুরু করেছে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই অধিনায়কের মতোই ইনিংস খেলেছেন শ্রেয়স। এবার পাঞ্জাব দলকে চ্যাম্পিয়ন করানোই লক্ষ্য থাকবে শ্রেয়সের। সেইসঙ্গে কেকেআরকে জবাবটাও দিতে চাইবেন শ্রেয়স। ফলে আইপিএলে এবার ফোকাসে থাকবেন শ্রেয়স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+