IPL 2025: সিএসকের নেতৃত্বে দেখতে চান ধোনিকে! মাহির ব্যাটিং নিয়ে কী বললেন সৌরভ?
আগামীকাল কেকেআর খেলতে নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। চিপকে মেগা ম্যাচের আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভূয়সী প্রশংসা করলেন মহেন্দ্র সিং ধোনির। সৌরভের নেতৃত্বেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল ধোনির।
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে ধোনি প্রসঙ্গে সৌরভ বলেন, ধোনি এখনও ছক্কা মারতে পারেন। আমি ধোনির খেলা দেখেছি। তবে ধোনির এখন ৪৩ বছর বয়স , ২০০৫ সালের সঙ্গে তুলনা করলে হবে না। তবে তাঁর শটে এখনও পাওয়ার আছে। তিনি বড় শট খেলতে পারেন। আমি জানি না তাঁর মানসিকতায় কী আছে।

একইসঙ্গে সৌরভ বলেন, যদি সিএসকের হয়ে ধোনিকে খেলতে হয় তাহলে ধোনিকে অধিনায়কত্ব করতে হবে। কারণ অধিনায়ক হিসাবে ধোনি অনন্য। এরপর ওয়ান ইন্ডিয়াকে নিজের বক্তব্য প্রসঙ্গে সৌরভ বলেন, আমি জানি না সিএসকে ধোনিকে অধিনায়ক করবে কিনা। তবে ধোনি ভালো ব্যাটিং করছেন। তবে ২৫ , ২৬ বছরের ধোনির সঙ্গে বর্তমান ধোনির তুলনা করা ঠিক হবে না। ধোনির যে কোনও দলেই অধিনায়ক হওয়ার মূল দাবিবার। কারণ অধিনায়ক হিসাবে তাঁর প্রচুর সাফল্য রয়েছে।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের পর এবার আইপিএলে চর্চা শুরু হয়েছে রিটায়ার্ড আউট নিয়েও, চলতি আইপিএলে বেশ কিছু দল এই নিয়মকে কাজে লাগাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মত দলগুলি রিটায়ার্ড কাজে লাগিয়ে শেষ সময়ে নতুন ক্রিকেটারকে ব্যাট করতে পাঠাচ্ছে।
এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বিগত কয়েক মরশুম ধরেই আছে। এটা নতুন কিছু নয়, ফুটবলের ক্ষেত্রেও কোচেরা খেলার মধ্যে ফুটবলার পরিবর্তন করেন। ক্রিকেটেও যদি নিয়মের মধ্যে থাকে তাহলে সেটা সমস্যা কোথায়, আসলে কোন কিছু স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। আগামী দিনে( হয়ত আগামী মরশুম থেকেই) আরও নতুন নিয়ম আসবে। আসলে মানুষ পরিবর্তনকে গ্রহণ করলে সমস্যার কিছু নেই, ক্রিকেটের ক্ষেত্রেও মানুষ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।
কেকেআরের ঘরের মাঠে সুবিধা নিয়ে নিয়েছি প্রশ্ন করা হলে দাদা বলেন, এই বিষয়টি নিয়ে অজিঙ্ক রাহানেকে প্রশ্ন করুন। তবে ডি কক এর আগে একটি ম্যাচে (রাজস্থানের বিরুদ্ধে) দারুণ পারফরম্যান্স করেছিলেন। তবে এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ হয়েছে, নয়টি ম্যাচ এখনও বাকি আছে।
এদিকে, বৃহস্পতিবার একটি সংস্থার পক্ষ থেকে সৌরভের একটি এআই প্রকাশ করে। নতুন অবতারে নিজেকে দেখে খুশি চেপে রাখতে পারেননি সৌরভ।












Click it and Unblock the Notifications