IPL 2025: শুভমান বিতর্কিত রান আউট! মেজাজ হারিয়ে বাঙালি আম্পায়ারের সঙ্গে তর্ক, শাস্তির মুখে গিল? দেখুন ভিডিও

IPL 2025: শুভমান গিল মেজাজ হারালেন। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আম্পায়ারের সঙ্গে তর্ক করায় পড়তে পারেন শাস্তির মুখেও।

শুভমান গিল এদিন চলতি আইপিএলে পঞ্চম অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর ৩৮ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছয়।

IPL 2025

ঘটনাটি ১৩তম ওভারের শেষ বলে। জস বাটলারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শেষ অবধি রান আউট হন গুজরাত টাইটান্স অধিনায়ক। হাতে যতটা সময় ছিল তাতে গিল এদিন ধীরেসুস্থেই শতরানও পেতে পারতেন। কিন্তু ফিরতে হলো ব্যক্তিগত ৭৬ রানেই।

আর এই আউটটি নিয়েই বিতর্ক। ফাইন লেগ থেকে বল ছুড়েছিলেন হর্ষল প্যাটেল। উইকেটকিপার ছিলেন হেইনরিখ ক্লাসেন। উইকেট যখন ভাঙে তখন ক্রিজের বাইরেই ছিল গিলের ব্যাট। কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, বৈধভাবে রান আউটটি হয়েছে কিনা।

কেন না, বলের সঙ্গেই হেইনরিখ ক্লাসেনের গ্লাভস ছিল উইকেটের কাছে। যদি গ্লাভসে উইকেট আগে ভেঙে যায় তাহলে বল ধরে উইকেট তুলে নেওয়াই নিয়ম। এ ক্ষেত্রে যা হয়নি। তৃতীয় আম্পায়ার দেখার চেষ্টা করেন বল উইকেটে লাগার পর গতিমুখ পরিবর্তন করেছিল কিনা। দেখা যায় করেছিল।

যদিও রিপ্লে দেখে শুভমান গিল সন্তুষ্ট হতে পারেননি। মাঠের বাইরে ছিলেন চতুর্থ অফিসিয়াল বা রিজার্ভ আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য। গিল যে তৃতীয় আম্পায়ার মাইকেল গফের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তা বুঝিয়ে দেন হাবেভাবেই। যদিও কী কথা হয়েছে তা জানা যায়নি।

শুভমান আউট হওয়ার ফলে গুজরাত টাইটান্স ১৪৯ রানে দ্বিতীয় উইকেট হারায়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মেজাজ হারানোয় শুভমান গিল শাস্তির মুখে পড়তে পারেন। চলতি আইপিএলে প্রথম শতরান না পেলেও গিল এদিন কমলা টুপির দৌড়ে চারে উঠে এলেন। আরও উপরে যেতেও পারতেন।

Take a Poll

এদিকে, জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ৯ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে। ৪.৩ ওভারে ৪৯ রানে ওপেনিং জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর বলে ট্রাভিস হেডের দর্শনীয় ক্যাচ নেন রশিদ খান। হেড করেন ১৬ বলে ২০।

এটি চলতি আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণর ১৮তম শিকার। যার ফলে তাঁর বেগুনি টুপি দখল নিশ্চিত হয়ে গেল। আরসিবির জশ হ্যাজলউডেরও ১৮টি উইকেট রয়েছে। তবে ইকনমি ভালো হওয়ার ফলে হ্যাজলউডকে পিছনে ফেলে দিলেন কৃষ্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+