IPL 2025: ইডেনে শতরান না পেলেও কোহলির রেকর্ড টপকালেন, নয়া মাইলস্টোন গিলের

কেকেআর তাঁর প্রাক্তন। ইডেন গার্ডেন্স তাঁর অত্যন্ত প্রিয় মাঠ। সেই মাঠেই আরও একবার জ্বলে উঠলেন শুভমান গিল। ১০ রানের জন্য শতরান করতে পারলেন না। কিন্তু বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন শুভমান গিল। সোমবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ৯০-র ঘরে গিয়ে আউট হলেন গিল। ৫৫ বলে ৯০ রান করে আউট হলেন গিল। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং তিনটি ছক্কা। তবে শতরান করতে না পারায় কেএল রাহুল এবং বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন গিল।

কথায় আছে নার্ভাস ৯০। শতরান করার আগে ৯০-র ঘরে গিয়ে আউট হওয়ার ঘটনা নতুন কোনও বিষয় নয়। আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ৯০- র ঘরে গিয়ে আউট হয়েছেন ঋতুরাজ। । শতরানের খুব কাছে গিয়েও তা পূরণ হয়নি ঋতুরাজের। । তালিকায় দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলি এবং কেএল রাহুল। এই দুই ক্রিকেটার দুইবার করে ৯০ রানের ঘরে আউট হয়েছে। কোহলি -- রাহুলদের তালিকায় যুক্ত হলেন শুভমান গিলও। তিনিও ২ বার আউট হলেন ৯০-র ঘরে এসেই।

Shubman Gill

এৎ আগে ২০২২ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯৬ রানে আউট হয়েছিলেন শুভমান গিল। কেকেআরের বিরুদ্ধে ভালে খেলেও আউট হলেন ৯০ রানে। । চলতি আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার করেছেন গিল। ৮ ম্যাচে তাঁর রান সংখ্যা ৩০৫। চলতি আইপিএলে শুরু থেকে খুব একটা ছন্দে পাওয়া যাচ্ছিল না গিলকে। কিন্তু প্রিয় ইডেনেই সব সমালোচনার জবাব দিলেন গিল।

পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারের তালিকায়তেও বিরাট কোহলিকে টপকে গিয়েছেন গিল। এখনও পর্যন্ত ১৫৩ ম্যাচে ১২ বার ম্যাচের সেরা হয়েছেন গিল। ২৫ বছর বয়স পর্যন্ত কোহলির ম্যাচ সেরার সংখ্যা ছিল ১১। ফলে কোহলিকে এই ক্ষেত্রেও টপকে গিয়েছেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+