IPL 2025: কেকেআরের বিরুদ্ধে খালি হাতেই ফিরলেন শ্রেয়স, রামনদীপের দুরন্ত ক্যাচ ভাইরাল, বিধ্বংসী হর্ষিত

IPL 2025: কট রামনদীপ সিং, বোল্ড হর্ষিত রানা। পাঞ্জাব কিংসের প্রথম তিন ব্যাটারের নামের পাশে এমন সমীকরণই জ্বলজ্বল করছে। পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে পাঞ্জাব কিংস।

মুল্লানপুরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলে ফেলেছিল পাঞ্জাব কিংস। কিন্তু কেকেআরকে ম্যাচে ফেরাল চতুর্থ ওভার।

IPL 2025

প্রথম ওভারে বৈভব অরোরা দেন ৪ রান, দ্বিতীয় ওভারে আনরিখ নরকিয়া ৯। কিন্তু তৃতীয় ওভারে বৈভব ২০ রান দিয়ে বসেন। ফলে চতুর্থ ওভারে হর্ষিত রানাকে আক্রমণে আনেন অজিঙ্ক রাহানে। প্রথম বলেই ছক্কা হাঁকান প্রিয়াংশ আর্য।

যদিও এর ঠিক পরের ডেলিভারিতেই লেগ স্টাম্পে পড়া বলে ফ্লিক মেরে বড় শট খেলতে যান আর্য। কিন্তু বাউন্ডারির কাছে রামনদীপ সিং সহজ ক্যাচ তালুবন্দি করেন। তিনটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ২২ করে প্রিয়াংশ ফিরতেই নামেন শ্রেয়স আইয়ার।

Take a Poll

শ্রেয়সের জন্যই আজকের ম্যাচের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে। গত বছর কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল শ্রেয়সের নেতৃত্বে। তবে তাঁকে ধরে রাখেনি কেকেআর। শ্রেয়সকে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দরে কিনে অধিনায়ক করেছে পাঞ্জাব কিংস।

যদিও শ্রেয়স মর্যাদার লড়াইয়ে আজ ফিরলেন খালি হাতে। হর্ষিতের প্রথম বল অফ সাইডের বাইরে ছিল, কাট মারতে গিয়ে ব্যর্থ হন শ্রেয়স। পরের শর্ট বলটিও ছিল অফ সাইডের বাইরে, শ্রেয়স এরিয়াল কাট মারতে যান। রামনদীপ কিছুটা দৌড়ে এসে সামনের দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন।

ফলে চতুর্থ ওভারে ৬ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন হর্ষিত। শ্রেয়স ২ বলে ০ রানে সাজঘরে ফেরেন। এর পরের ওভারের পঞ্চম বলে বরুণ চক্রবর্তীর বলে স্লগ স্যুইপ মারতে গিয়ে বোল্ড হয়ে যান ইনগ্লিস (৬ বলে ২)।

ষষ্ঠ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে হর্ষিত রানার বলে দুটি ছক্কা হাঁকান ওপেনার প্রভসিমরণ সিং। পঞ্চম বল ব্যাটে লাগাতে পারেননি। পাওয়ারপ্লের শেষ বলটিতে প্রভসিমরণ ফেরেন সেই রামনদীপের হাতে ক্যাচ দিয়েই। প্রভসিমরণ করেন ১৫ বলে ৩০, ২টি চার ও তিনটি ছয় মেরেছেন।

কেকেআর পাওয়ারপ্লের শেষ ১৭টি বলে ১৫ রানের মধ্যে তুলে নেয় পাঞ্জাব কিংসের চারটি উইকেট। ৩৯ রানে পড়েছিল প্রথম ও দ্বিতীয় উইকেট। ৪২ রানে তৃতীয়। চতুর্থ উইকেট পড়ে ৫৪ রানে। প্রথম স্পেলের পর হর্ষিতের বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট।

পাওয়ারপ্লের প্রথম ৬ ওভারে পাঞ্জাব কিংসের স্কোর ৪ উইকেটে ৫৪ রান। প্রিয়াংশ আর্য ১২ বলে ২২ ও শ্রেয়স আইয়ার ২ বলে ০ রানে হর্ষিত রানার শিকার। জশ ইনগ্লিস ৬ বলে ২ রানে বোল্ড বরুণ চক্রবর্তীর বলে। প্রভসিমরণ সিং ১৫ বলে ৩০ রানে হর্ষিতের তৃতীয় শিকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+