IPL 2025: আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস! বৈভবের খেলা দেখে কী বললেন পোলক-সূর্যকুমাররা?

১৪ বছরের এক কিশোরের কীর্তিতে হৈ-চৈ পড়ে গিয়েছে গোটা ক্রিকেট বিশ্বে। বৈভব সূর্যবংশী আইপিএলের মঞ্চে নতুন মহাতারকা রূপে আর্বিভূত হয়েছেন। সোমবার গুজরাতের বিরুদ্ধে ম্য়াচে ৩৫ বলে শতরান করেছেন। ফলে সোমবার রাত থেকেই বৈভব বন্দনায় সরব গোটা ক্রিকেট বিশ্ব। এর আগে আইপিএলে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক করেছিলেন।

বৈভব কিন্তু অভিষেক ম্যাচে খুব বড় রান করতে পারেননি কিন্তু সেই আক্ষেপটা পুষিয়ে দিলেন গুজরাতেরর বিরুদ্ধে ম্যাচেই। ভারতীয় দলের বর্তমান, প্রাক্তন ক্রিকেটার থেকে এমনকি বিদেশি ক্রিকেটাররাও বৈভবে মোহিত। বৈভবের পারফরম্যান্সকে আইপিএলের ইতিহাসে সেরা ইনিংস বলে ব্যাখ্যা করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার শন পোলক।

Shaun Pollock to suryakumar yadav

একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকান প্রাক্তনী বলেছেন, আমার কাছে এটা আইপিএলের সব থেকে সেরা ইনিংস। একজন ১৪ বছরের কিশোর ৩৫ বলে সেঞ্চুরি করছেন এটা একটা অসামান্য বিষয়। আমরা আইপিএলে বছরের পর বছর ধরে অনেক ভালো ভালো পারফরম্যান্স দেখে আসছি, কিন্তু এটা সবথেকে সেরা পারফরম্যান্স।

একইসঙ্গে পোলক বলেছেন, বৈভব সূর্যবংশী বিধ্বংসী ব্যাটিং করেছে, বৈভব যাদের বিরুদ্ধে খেলেছে তাদের মধ্যে কেউ কেউ তার জন্মের চার বছর আগে থেকেই আইপিএল খেলছে আসছে। এক নতুন বিস্ময়ের সৃষ্টি করেছে বৈভব।

শুধু পোলক নয় ভারতীয় দলের একঝাঁক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার কিশোর বৈভবের ভূয়সী প্রশংসা করেছেন। বর্তমান টি২০ দলের অধিনায়ক সূর্য কুমার যাদব লিখেছেন, তরুণ এই ক্রিকেটারের ইনিংসের সাক্ষী থাকতে পেরে আমি অভিভূত। সত্যি অসামান্য ইনিংস। চাহাল লিখেছেন, ভারত তার ভবিষ্যৎকে পেয়ে গেল। দারুণ একটা ইনিংস। একইসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বৈভবের প্রশংসা করতে ভুল করেননি।

প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন, ১৪ বছর বয়সে তুমি কী খেললে! বৈভব সূর্যবংশী তোমার নামটা সবাই মনে রাখবে। ভয়ডরহীন ক্রিকেট খেললে তুমি। আগামী প্রজন্মকে এমন দেখে আমার গর্ব হচ্ছে। হরভজন সিং আবার লিখেছেন সুপারস্টার বৈভব সূর্যবংশী।

ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়িক মিতালি রাজ নিজের সোশ্যাল মিডিয়া লিখেছেন, বৈভবের ইনিংসটা আজ দেখলাম মনে হল ইতিহাসের সাক্ষী থাকলাম। মাত্র ১৪ বছর বয়সে যে ইনিংসটা খেলল তাতে ওর আত্মবিশ্বাসটাই ধরা পড়ছে। মাত্র ৩৫ বলে ১০০! দারুণ খেলেছে চ্যাম্পিয়ন। একাধিক প্রাক্তন ক্রিকেটার প্রশংসা করেছেন বৈভবের খেলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+