IPL 2025: গুজরাতের বিরুদ্ধে হারের মধ্যেই ধাক্কা, সঞ্জুর সঙ্গে কড়া শাস্তি পেল রাজস্থান দলও
চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি রাজস্থান রয়্য়ালসের। ৫ ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। বুধবার গুজরাতের বিরুদ্ধে হারের ফলে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গিয়েছে সঞ্জু স্যামসনের দল। হারের মধ্যেই কঠোর শাস্তিও পেলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভাররেটের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনকে শাস্তি পেতে হল। তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটাই প্রথম নয় এর আগেও রাজস্থান রয়্যালস দল রিয়ান পরাগ নেতৃত্বে মন্থর বোলিং করেছিল। প্রথমবার শাস্তি পেয়েছিলেন রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ।। চলতি আইপিএলে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের প্রত্যেক সদস্যকেই শাস্তি দেওয়া হয়েছে।

গুজরাতের বিরুদ্ধে হারের পরই বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক সহ প্রত্যেক সদস্যকে আর্থিক জরিমানা করা হয়েছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক ৬ লক্ষ টাকা দিতে হবে অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হিসাবে দিতে হবে। চলতি আইপিএলে এর আগে হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটীদার শাস্তি পেয়েছেন স্লো ওভার রেটের অপরাধের জন্য। এবার এই তালিকায় যুক্ত হলেন সঞ্জু স্যামসন।
মোটা অঙ্কের জরিমানা দিতে হবে অধিনায়ক সঞ্জুকে। তাঁকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিসিসিআই স্লো ওভাররেটের জন্য ম্য়াচ নির্বাসনের শাস্তি তুলে দিয়েছে। না হলে একটি দলের তিনবার স্লো ওভাররেট হলেই অধিনায়ককে এক ম্যাচে নির্বাসিত করার নিয়ম ছিল। বুধবার দলের হারের মধ্যেই কিছুটা ভালো খেলেন সঞ্জু স্যামসন। কঠিন সময়ে দলের ব্যাটিংয়ের হাল ধরেন সঞ্জু স্যামসাং। রাজস্থান অধিনায়তক রিয়ান পরাগ এরপর শিমরন হেটমায়ার-র সঙ্গে জুটি বাঁধেন।
ভালো খেললেও দলকে জেতাতে পারেননি। শেষ রক্ষা করতে পারলেন না ২৮ বলে ৪১ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং দুটি ছক্কা। প্রসিদ্ধ কৃষ্ণর বলে সাই কিশোরের হাতে ক্যাচ দিয়ে আউট হযে যান সঞ্জু।












Click it and Unblock the Notifications