IPL 2025: লখনউ দলে সহজে নেতৃত্ব পাবেন না পন্থ! গোয়েঙ্কার মুখে একাধিক ক্রিকেটারের নাম
রিটেনশন, নিলাম পর্ব শেষে এবার অধিনায়ক বাছাইয়ের পালা, আইপিএলে কয়েকটি দল বাদ দিলে বাকি অনেক দলকেই নতুন অধিনায়ক বেছে নিতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে চলছে জোর আলোচনা। সেই তালিকায় রয়েছে লখনউ দলও। কেএল রাহুলকে এবার দলে রাখেনি লখনউ, ফলে কে হবেন সঞ্জীব গোয়েঙ্কার দলের নতুন নেতা, তা নিয়ে চলছে জোর জল্পনা। এরই মধ্যে মুখ খুললেন কর্ণধার নিজেই।
অনেকেই মনে করেছিল ঋষভ পন্থকে রেকর্ড অঙ্কে দলে নেওয়ায় অধিনায়কত্ব নিয়ে ভাবতেই হবে না লখনউকে। কিন্তু নেতৃত্বের প্রশ্নে পন্থকে কিন্তু দলের মধ্যেই কঠিন প্রতিযোগিতার মধ্যে পরতে হতে চলেছে। অন্তত লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সেই আভাসই দিলেন।

সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন, আমাদের দল এবার খুবই শক্তিশালী। আমাদের লক্ষ্য ছিল মিডল অর্ডার এবং ফিনিশিং বিভাগকে শক্তিশালী করা। সেই মতোই দল গঠন করা হয়েছে। আমাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল ভারতীয় বোলারদের অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া বিদেশিদের পরিবর্তে।
আইপিএল নিলামে রেকর্ড দাম বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। সদ্য সমাপ্ত আইপিএল নিলামে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার। তাঁকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করে ইতিহাস সৃষ্টি করেছে লখনউ দল। এবার নবাবের শহরের দল অত্যন্ত শক্তিশালী হয়েছে।
AUS vs IND: সতীর্থের সাহায্যেই কাটিয়ে উঠেছেন কঠিন সময়, অ্যাডিলেডে নামার আগে অকপট সিরাজ
আইপিএলের মেগা নিলামে পন্থ যে ঝড় তুলতে পারেন তার আগাম আভাস আগে থেকেই ছিল। কারণ দিল্লি দল পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার সাহসী সিদ্ধান্ত নেয়। এর ফলে নিলামের মঞ্চে পন্থের মতো মতো তারকা ক্রিকেটারকে এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা সম্পন্ন একজনকে দলে নিতে যে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চগুলি তা ছিল সহজেই অনুমেয়। সেটাই হল।তবে দিল্লি দলের পর লখনউ দলের নেতা হবেন কিনা পন্থ, চার উত্তর দেবে সময়ই।












Click it and Unblock the Notifications