IPL 2025: সুদর্শন পেরিয়ে গেলেন পাঁচশো রানের মাইলস্টোন, দখলে কমলা টুপি, ব্যাটারদের প্রথম পাঁচে ৩ জনই গুজরাতের

IPL 2025: আইপিএলে ফের কমলা টুপির দখল নিলেন গুজরাত টাইটান্সের ওপেনার বি সাই সুদর্শন। চলতি আইপিএলে তিনিই প্রথম ব্যাটার যিনি পাঁচশো রানের মাইলফলক পেরিয়ে গেলেন।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের দৌলতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার প্রথম পাঁচের তিনজনই গুজরাত টাইটান্সের।

IPL 2025

টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ ফিল্ডিং নিয়েছিল। শুভমান গিল ও বি সাই সুদর্শনের ওপেনিং জুটিতে ওঠে ৬.৫ ওভারে ৮৭ রান। সুদর্শন ২৩ বলে ৪৮ রান করে জিশান আনসারির বলে কট বিহাইন্ড হন। তিনি ৯টি চার মেরেছেন। হাতছাড়া করলেন চলতি আইপিএলে নিজের ষষ্ঠ অর্ধশতরান। এরই ফাঁকে দ্রুততম (৩৫ ইনিংস) দেড় হাজার রান করলেন আইপিএলে।

এর ফলে চলতি আইপিএলে সুদর্শনের রান হলো ১০ ম্যাচে ৫০৪। সর্বাধিক স্কোর ৮২। স্ট্রাইক রেট ১৫৪.১২। ৫৫টি চার ও ১৬টি ছয় মেরেছেন। চলতি আইপিএলে সবচেয়ে বেশি চার মারার নজিরও রয়েছে সুদর্শনের। সুদর্শন গত বছরের আইপিএলে করেছেন ১২ ম্যাচে ৫২৭ রান। এবারও পাঁচশো পেরিয়ে অব্যাহত রাখলেন ধারাবাহিকতা।

কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (১১ ম্যাচে ৪৭৫)। গুজরাত টাইটান্স অধিনায়ক জস বাটলার উঠে এলেন তৃতীয় স্থানে। তিনি ১০ ম্যাচে ৪৭০ রান করেছেন। এদিন পেলেন চলতি আইপিএলে পঞ্চম হাফ সেঞ্চুরি। চারে উঠে এলেন গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল। তিনিও এদিন চলতি আইপিএলের পঞ্চম হাফ সেঞ্চুরি করায় ১০ ম্যাচে রান হলো ৪৬৫। আরসিবির বিরাট কোহলি আছেন পাঁচে। ১০ ম্যাচে কোহলির রান ৪৪৩।

Take a Poll

আজ ৬ উইকেটে ২২৪ রান তুলেছে গুজরাত টাইটান্স। শেষ ৯ বলের মধ্যে পড়ে চার উইকেট, তিনটি বলে ছক্কা হাঁকান গুজরাতের ব্যাটাররা। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে গিল করেন ৩৮ বলে ৭৬। তিনে নামা বাটলার করেন ৩৭ বলে ৬৪। তিনি তিনটি চার ও চারটি ছয় মারলেন।

ওয়াশিংটন সুন্দর ১৬ বলে ২১, রাহুল তেওয়াটিয়া ৩ বলে ৬ ও রশিদ খান ১ বলে শূন্য রানে আউট হন। এম শাহরুখ খান অপরাজিত থাকেন ২ বলে ৬ রানে। জয়দেব উনাদকাট ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিনটি, প্যাট কামিন্স ৪ ওভারে ৪০ ও জিশান আনসারি ৪ ওভারে ৪২ রান খরচ করে পেলেন ১টি করে উইকেট। মহম্মদ শামি তিন ওভারে ৪৮ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+