IPL 2025: ডট বলে গাছ চিহ্ন কেন? বরুণ রাজস্থান ম্যাচে নিশ্চিত করলেন ২৩৪টি বৃক্ষরোপণ, রাহানের মুখে মঈনের প্রশংসা

IPL 2025: আইপিএলে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানের দল আপাতত পয়েন্ট তালিকার ছয়ে।

ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন কোনও বলে রান না হলে তাতে গাছ দেখানো হয়? যেমন- আজ বিশেষ পুরস্কারটি দখলে নিলেন বরুণ চক্রবর্তী।

IPL 2025

বরুণ চক্রবর্তী এদিন ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। তার বোলিংয়ে রয়েছে ১৩টি ডট বল। বিসিসিআই নিয়ম চালু করেছে, প্রতিটি ডট বলে বৃক্ষরোপণের। এবার আইপিএলের অষ্টাদশ সংস্করণ। ফলে কোনও ম্যাচে যিনি সবচেয়ে বেশি ডট বল করবেন, তাকে ১৮ দিয়ে গুণ করে যে সংখ্যা হবে সেই সংখ্যক চারাগাছ রোপণ করা হবে।

ফলে বরুণের ১৩টি ডট বলের ফলে নিশ্চিত হয়ে গেল ২৩৪টি গাছ পোঁতা। আজকের ম্যাচে সবচেয়ে বেশি ডট বল বরুণের। আরসিবির জশ হ্যাজলউড কেকেআরের বিরুদ্ধে ১৬টি, রাজস্থানের তুষার দেশপাণ্ডে সানরাইজার্সের বিরুদ্ধে ৮টি ডট বল করে পুরস্কার পান।

চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং দিল্লি ক্য়াপিটালসের কুলদীপ যাদব লখনউ সুপার জায়ান্টস ম্যাচে ১৫টি করে ডট বল করেন। গতকাল গুজরাত টাইটান্সের আর সাই কিশোর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২টি ডট বল করায় পুরস্কৃত হন।

এদিনের জয়ের পর কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, প্রথম ৬ ওভারে আমরা ভালো বল করেছি। তবে মাঝের ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। সুনীল নারিন ছিলেন না। মঈন আলি সুযোগ পেয়ে খুব ভালো বল করেছেন।

দলের ক্রিকেটাররা যে নির্ভীক ক্রিকেট খেলছেন তার উল্লেখ করে রাহানে বলেন, এই ফরম্যাটে নির্ভীক প্লেয়ার দরকার। আমাদের দলে বিধ্বংসী ব্যাটাররাও রয়েছেন। বোলিং বিভাগকে কৃতিত্ব দিতে হবে। সব সময় বোলাররা উইকেট নিতে মুখিয়ে থাকছেন। মঈনকে উইকেট তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিবি তা পালন করেছেন। মঈনকে স্বাধীনভাবে ব্যাটিং করার কথাও বলা হয়েছিল। ব্যাটে রান না পেলেও তিনি ভালো বল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+