IPL 2025, RR vs KKR: কলকাতা-রাজস্থান দ্বৈরথে নজরে নজির, দুই দলের ক্রিকেটাররাই মাইলফলক স্পর্শের অপেক্ষায়

IPL 2025, RR vs KKR: আর কিছুক্ষণ পরেই গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। দুই দলই প্রথম জয় নিশ্চিত করতে মরিয়া।

দুই দলের ৩০টি দ্বৈরথে ২টি পরিত্যক্ত হয়েছিল। বাকি ২৮টি ম্যাচে দুই দলই জিতেছে ১৪টি করে ম্যাচ। ফলে আজ যারা জিতবে তারা একে অপরকে পিছনে ফেলে দেবে পারস্পরিক দ্বৈরথের নিরিখে।

IPL 2025 RR vs KKR -

অজিঙ্ক রাহানে এর আগে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছেন। এবার পুরানো দলের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেবেন কলকাতা নাইট রাইডার্সকে। রাহানে যদি আজকের ম্যাচে ৯২ রান করতে পারেন তাহলে টি২০-তে তাঁর ৭ হাজার রান পূর্ণ হবে।

বেঙ্কটেশ আইয়ারের টি২০-তে ৩ হাজার রান করার জন্য দরকার ৯৮ রান। ২টি ক্যাচ ধরলে টি২০-তে তাঁর ক্যাচের সংখ্যা হবে ৫০। টি২০-তে সাড়ে চার হাজার রান থেকে সুনীল নারিন রয়েছেন ৮০ রান দূরে। আইপিএলে ২০০ রানের মাইলফলক থেকে অঙ্গকৃষ রঘুবংশী রয়েছেন ৭ রান দূরে।

আন্দ্রে রাসেল আজকের ম্যাচে চেনা ছন্দে ফিরবে বলে আশাবাদী বোলিং কোচ ভরত অরুণ। রাসেল, রিঙ্কু সিং ইডেনে হতাশ করলেও তাঁদের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার প্রতিটি ম্যাচেই নিজেদের পারদর্শিতার প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ নিতে তৈরি থাকেন বলে উপলব্ধি কেকেআরের বোলিং কোচের।

আন্দ্রে রাসেল আর ১২ রান করলে আইপিএলে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আইপিএলে ১ হাজার রান পূর্ণ করা থেকে রিঙ্কু সিং রয়েছেন ৯৫ রান দূরে।

Take a Poll

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন ক্রিকেটারের সামনেও নজিরের হাতছানি রয়েছে। জোফ্রা আর্চার ২ উইকেট পেলে আইপিএলে ৫০তম শিকার ঝুলিতে পুরে ফেলবেন। এই নজির থেকে তুষার দেশপাণ্ডে রয়েছেন ৫ উইকেট দূরে।

শিমরন হেটমায়ার ৫৩ রান করলে টি২০-তে ৫ হাজার রান পূর্ণ করে ফেলবেন। যশস্বী জয়সওয়াল ২১ রান করলে টি২০-তে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। আইপিএলে ৫০০ রান করা থেকে প্রসিদ্ধ কৃষ্ণ ৮৩ রান দূরে। আইপিএলে সাড়ে চার হাজার রানের নজির ছুঁতে সঞ্জু স্যামসনের দরকার ১৫ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+