IPL 2025: ম্যাচ গড়াপেটার গুরুত্বপূর্ণ অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালস দলের
আইপিএলের মধ্যেই ম্যাচ গড়াপেটা কাণ্ডের কালো ছায়া। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজস্থান রয়্যালস এবং লখনউ ম্যাচ। কয়েক বছর আগে এই গড়াপেটার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা ভারতীয় ক্রিকেট। বিতর্কের কেন্দ্রেছিল সিএসকে এবং রাজস্থান রয়্যালস। এবারও যত কাণ্ড রাজস্থানেই। অভিযোগ এবং পাল্টা দাবিতে সরগরম আইপিএল।
রাজস্থানের বিরুদ্ধে লখনউ টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলেছিল। শেষ ছয় বলে ৯ রান প্রয়োজন ছিল রাজস্থান দলের। ৬ উইকেট হাতে ছিল । রুদ্ধশ্বাস শেষ ওভারে রাজস্থান মাত্র ২ রানে হেরে যায়। আবেশ খান শেষ ওভারে অসাধারণ বোলিং করে দলকে জিতিয়েছিলেন। আর এখানেই গড়াপেটার গন্ধ পাচ্ছেন রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়দীপ বিহানি বলেছেন, রাজস্থান রয়্যালস দল লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২ রানে হেরে গিয়েছে। শেষ ওভারে ৯ রান করতে পারেনি রাজস্থান দল।৯ রান ৬ বলে করতে পারেনি রাজস্থান সদল। দলের সেরা ব্যাটারেরা তখন খেলছিল. এমন নয় যে সব উইকেটের পতন ঘটেছিল।। ফলে এমন একটা জায়গা থেকে কোনও দল কীভাবে হারতে পারে সেটা সবার পক্ষেই বোঝা সহজ। আলাদা করে কিছু বলতে হবে না।
এর আগে রাজস্থানের মালিক রাজ কুন্দ্রাও বেটিংয়ে ধরা পড়েছিলেন। সিএসকে দলের সঙ্গে রাজস্থানকেও ২০১৬ এবং ২০১৭ সালে আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই ঘটনার কথা উল্লেখ করে জয়দীপ বিসিসিআই এবং অন্যান্য সংস্থাগুলিকে গোটা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ ও তদন্ত করার আবেদন করেছেন। অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন রাজস্থান ক্রিকেট সংস্থার এই কর্তা।
এই ঘটনার কঠোর অবস্থান নিয়েছে রাজস্থান রয়্যাসস ফ্র্যাঞ্চাইজিও । দলটির পক্ষ ইতিমধ্যেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরকে চিঠি দেওয়া হয়েছে। রাজস্থান দলের পক্ষ বথেকে স্পষ্ট জানানো হয়েছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।, গড়াপেটার যাবতীয় অভিযোগের কোনও সত্যতা নেই। এমনকি অভিযোগের জন্য ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি নষ্ট হয়েছে।
রাজস্থান দলের শীর্ষকর্তা দীপ রায় স্পষ্ট ভাষায় বলেছেন, দীপ রায় বলেন, রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানির তোলা যাবতীয় অভিযোগ নস্যাৎ করছি। প্রকাশ্যে এমন মন্তব্য ভিত্তিহীন। তাঁর এই মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। আমরা গোটা বিষয়টি সরকারকে জানিয়েছি।












Click it and Unblock the Notifications