IPL 2025: বিরাট কোহলি কি পাচ্ছেন নেতৃত্বের ব্যাটন? কালই অধিনায়কের নাম ঘোষণা করবে আরসিবি

IPL 2025: আইপিএলে এবার বেশ কয়েকটি দলে দেখা যাবে নতুন অধিনায়ক। তার মধ্যে অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি নিয়ে অবশ্য জল্পনা থামছে কালই।

ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে শুক্রবারই নামবে আরসিবি। তার আগে আইপিএল দলের অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হবে।

IPL 2025

ফাফ দু প্লেসির জমানা শেষ হয়েছে আরসিবিতে। নিলাম থেকে তাঁকে নেয়নি আরসিবি। ফলে আইপিএলে এবার নতুন অধিনায়কের নেতৃত্বেই খেলতে হবে আরসিবিকে। এখন দেখার অধিনায়ক হিসেবে নতুন কোনও মুখকে আনা হবে, নাকি ফেরানো হবে বিরাট কোহলিকে।

বিরাট কোহলি ২০২১ সালের আইপিএলের পরেই নেতৃত্বের ব্যাটন ছেড়ে দিয়েছিলেন। গত বছর টি২০ বিশ্বকাপের পর তিনি টি২০ আন্তর্জাতিক থেকেও অবসর নিয়েছেন। বিরাট ৫০ ওভার ও টি২০ বিশ্বকাপ জিতেছেন। কিন্তু প্রথম বছর থেকে আরসিবি থেকে একবারও জিততে পারেননি আইপিএল খেতাব।

বিরাট কোহলি কেরিয়ারের সায়াহ্নে এসে সেই আইপিএল খেতাব জিততে মুখিয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকেই অধিনায়ক হিসেবে চাইছেন বিরাট ও আরসিবির ভক্তরা। যদিও এখনও অবধি মুখে কুলুপ এঁটে রয়েছেন আরসিবি কর্তারা। অবশেষে কাল সকালেই স্পষ্ট হয়ে যাবে সব কিছু।

কাল সকালে স্টার স্পোর্টসে সকাল সাড়ে ১১টা থেকে বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। তাতেই আইপিএলের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। বিগত তিনটি মরশুমে ফাফ দু প্লেসি আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। ৪২টি ম্যাচের মধ্যে জিতেছেন ২১টি, হার ২১টিতে।

বিরাট কোহলি যদি আরসিবির অধিনায়ক না হন, তাহলে কে নেতৃত্বের ব্যাটন পাবেন তা নিয়েও চর্চা রয়েছে। বিরাট আরসিবির অধিনায়ক হয়েছিলেন ২০১৩ সালে। ড্যানিয়েল ভেত্তোরির স্থলাভিষিক্ত হয়ে ২০২১ অবধি আরসিবির অধিনায়ক ছিলেন। বিরাটের নেতৃত্বে ১৪৩টির মধ্যে আরসিবি জিতেছে ৬৬টিতে, হার ৭০টি ম্যাচে। তিনটি ম্যাচ টাই ও চারটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিরাট আরসিবি অধিনায়ক হিসেবে ৪৯৯৪ রান করেছেন, পাঁচটি শতরান ও ৩৭টি হাফ সেঞ্চুরি-সহ। আজ বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসের পর এই প্রথম তাঁর ব্যাট থেকে এলো অর্ধশতরান।

বিরাট কোহলির সঙ্গে অধিনায়কত্বের দৌড়ে রজত পাটীদার রয়েছেন বলেই খবর। গত বছর পাটীদারের নেতৃত্বে মধ্যপ্রদেশ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রানার-আপ হয়েছিল। ফাইনালে হেরেছিল মুম্বইয়ের কাছে। পাটীদার ৪০ বলে ৮১ রান করেছিলেন। পাটীদার ব্যাট হাতে আরসিবির জয়ে অবদানও রেখেছেন। বিরাটের গাইডেন্সে পাটীদার অধিনায়ক হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবেন যদি আরসিবি তাঁকে দায়িত্ব দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+