IPL 2025: হোম ম্যাচে প্রথম জয়ের অপেক্ষায় আরসিবি, পাঞ্জাবকে হারালে বিরাটরা চলে যাবেন শীর্ষে
IPL 2025: আইপিএলে কাল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে যেতে পারবে আরসিবি।
পাঞ্জাব কিংসের যা নেট রান রেট তাতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করতে জিততে হবে বড় ব্যবধানে। ফলে সুবিধাজনক জায়গাতেই রয়েছে আরসিবি।

আরসিবি ও পাঞ্জাব কিংস- দুই দলের ঝুলিতেই রয়েছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট। শীর্ষে থাকা দিল্লির ৬ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ০.৭৪৪। আরসিবির নেট রান রেট ০.৬৭২। পাঞ্জাব কিংসের নেট রান রেট ০.১৭২।
আইপিএলে বেঙ্গালুরু ও পাঞ্জাবের মধ্যে ৩৩টি দ্বৈরথ হয়েছে। যার মধ্যে পাঞ্জাব জিতেছে ১৭টি, আরসিবির জয় ১৬টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে আরসিবি এগিয়ে ৩-২ ব্যবধানে। ২০২২ সালের পর আরসিবিকে হারাতে পারেনি পাঞ্জাব কিংস।
গত বছর বেঙ্গালুরুতে আরসিবি ৪ বল বাকি থাকতে চার উইকেটে হারিয়েছিল পাঞ্জাব কিংসকে। এরপর ধরমশালায় ফিরতি সাক্ষাতে আরসিবি জয় পায় ৬০ রানে। বিরাট কোহলি ৪৭ বলে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন।
চলতি আইপিএলে আরসিবি দুটি হোম ম্যাচেই পরাস্ত হয়েছে। চারটি জয় এসেছে অ্যাওয়ে ম্যাচে। বেঙ্গালুরুতে গুজরাত টাইটান্স ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল আরসিবিকে। এরপর দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয় ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে।
OGs be like: All’s fair in love, war, and when Authentic North Indian food is on the table!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 17, 2025
With ITC Master Chef Creations,it’s game, set, match, but for your taste buds!
Order now before your teammate does!#ITCMasterChefCreations #OGNorthIndianGourmet #ViratKohli #RCB… pic.twitter.com/FKBhxjcQvj
এবারের আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও দলই ২০০ রানে পৌঁছতে পারেনি। প্রথম ম্যাচে আরসিবি তোলে ৮ উইকেটে ১৬৯। দ্বিতীয় ম্যাচেও প্রথমে ব্যাট করে আরসিবি। ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি। তবে দুই দলেই আগ্রাসী ব্যাটার রয়েছেন। ফলে কাল চলতি আইপিএলে প্রথমবার ২০০ রান ওঠে কিনা সেদিকে তাকিয়ে সকলে।
রাজস্থান রয়্যালসকে গত ১৩ এপ্রিল হারিয়েছিল আরসিবি। জয়পুরে ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে জয় এসেছিল। ফিল সল্ট ও বিরাট কোহলি অর্ধশতরান হাঁকান। অন্যদিকে, গত ১৫ এপ্রিল পাঞ্জাব কিংস মুল্লানপুরে কেকেআরের বিরুদ্ধে ১১১ রানে গুটিয়ে গিয়েও ১৬ রানে জিতেছিল। ফলে তারা জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে। দুই দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।
আরসিবির সম্ভাব্য দল- ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- যশ ঠাকুর বা সূর্যাংশ শেড়গে।












Click it and Unblock the Notifications