IPL 2025: দলগত নজির গড়ে চার বছর পর শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত ও সূর্যর দখলে ঈর্ষণীয় কীর্তি
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স জয়পুরে ১০০ রানে জয় ছিনিয়ে রাজস্থান রয়্যালসকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে। এই ম্যাচে দলগতভাবে ঈর্ষণীয় কীর্তি স্পর্শ করেছে তারা।
সেই সঙ্গে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও গড়লেন ঈর্ষণীয় কীর্তি। রোহিত এবারের আইপিএলে শুরুর দিকে ভরসা দিতে না পারলেও শেষ চারটি ইনিংসে তিনটিতেই অর্ধশতরান হাঁকিয়েছেন।

রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে টি২০ ম্যাচে রোহিত মোট ৬০২৪ রান করেছেন। বাকি কেউই চার হাজারের মাইলস্টোনই ছুঁতে পারেননি।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি মোট ৮৮৭১ রান করেছেন। ফলে বিরাটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে কোনও একটি দলের হয়ে ৬ হাজার রান করার কীর্তি স্পর্শ করলেন হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টি২০-তে কায়রন পোলার্ড ৩৯১৫ ও সূর্যকুমার যাদব ৩৫০৮ রান করেছেন। অম্বাতি রায়ডু ২৬৩৫ ও সচিন তেন্ডুলকরের রয়েছে ২৫৯৯ রান।
काम पच्चीस+ है 😎
— Mumbai Indians (@mipaltan) May 2, 2025
Surya Dada bole toh game over! 🔥#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #RRvMI pic.twitter.com/yHfR0ytyeT
চলতি আইপিএলের ১১টি ম্যাচেই সূর্যকুমার যাদব ২৫ বা তার বেশি রান করলেন। আগে এই নজির কারও নেই। ২০১৪ সালে রবিন উথাপ্পা ১০ ইনিংসে ২৫ বার তার বেশি রান করতে পেরেছিলেন। সেই রেকর্ড উন্নত করে নিজের দখলে নিলেন সূর্য।
মুম্বই ইন্ডিয়ান্স গতকাল রাজস্থান রয়্যালসের প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছে ২৯ বলের মধ্যে। এর চেয়ে কম বলে প্রথম পাঁচ উইকেট নেওয়ার নজির চারটি রয়েছে আইপিএলে। কোচি টাস্কার্স কেরালা কোচিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ১৯ বলের মধ্যে প্রথম পাঁচ উইকেট নিয়েছিল।
২০১৯ সালে আরসিবি বেঙ্গালুরুতে প্রথম ২৪ বলে পাঁচ উইকেট তুলে নিয়েছিল। ২০১৬ সালে বিশাখাপত্তনমে মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদের প্রথম পাঁচ উইকেট তুলে নেয় ২৬ বলের মধ্যে। ২০১৩ সালে জয়পুরে রাজস্থান রয়্যালসের প্রথম পাঁচ উইকেট সানরাইজার্স হায়দরাবাদ তুলে নেয় ২৮ বলের মধ্যে।
Here's to a ℙ𝕆𝕎𝔼ℝ𝔽𝕌𝕃 start to the day 🔊🔥#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #RRvMI pic.twitter.com/KsAtURs1z2
— Mumbai Indians (@mipaltan) May 2, 2025
আইপিএলে এই নিয়ে তিনবার মুম্বই ইন্ডিয়ান্স একশো বা তার বেশি রানের বিরুদ্ধে জয় পেল। এর আগে, ২০১৭ সালে দিল্লিতে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪৬ রানে এবং ২০১৮ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে একশো বা তার বেশি রানে আরসিবি জিতেছে চারবার। আরসিবি ২০১৬ সালে বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সকে ১৪৪ রানে হারিয়েছিল। ২০১৫ সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩৮ রানে ও পুণে ওয়ারিয়র্স হারায় ১৩০ রানে। ২০২৩ সালে জয়পুরেই রাজস্থান রয়্যালসকে ১১২ রানে হারিয়েছিল আরসিবি।
ফলে গতকাল ১০০ রানে হার রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে পরাজয়। ২০২১ সালের ১৭ এপ্রিলের পর এই প্রথম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications