IPL 2025: রোহিত-সূর্য মুম্বই ছাড়লে ঝাঁপাবে কেকেআর! পন্থকে নিয়ে মোহভঙ্গ দিল্লির? রাহুল কি আরসিবির পথে?

IPL 2025: আইপিএলের মেগা নিলামের আগে কোন দল কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তা জানায়নি বিসিসিআই। যদিও তারকাদের দলবদল নিয়ে চর্চা তুঙ্গে।

মুম্বই ইন্ডিয়ান্সে বড়সড় রদবদল হতে পারে। দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থকে নিয়ে মোহভঙ্গ হয়েছে বলে দাবি করেছে একটি হিন্দি দৈনিক। লোকেশ রাহুলকে নিয়েও চর্চা তুঙ্গে।

IPL 2025 -

হার্দিক পাণ্ডিয়া গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে এসেছিলেন। রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়। হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ব্যর্থতার সম্মুখীন হয়। এরপর টি২০ বিশ্বকাপ রোহিত-হার্দিককে কাছাকাছি আনলেও আইপিএলের সম্পর্ক ঠিক হয়নি।

সূত্রকে উদ্ধৃত করে ওই দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন। সূর্য এখন ভারতের টি২০ অধিনায়ক হয়েছেন। হার্দিককে ভারত অধিনায়ক হিসেবে চাননি সতীর্থরাই। ফলে মুম্বই ইন্ডিয়ান্সেও কি নেতৃত্ব হারাবেন হার্দিক? প্রশ্ন উঠছে।

রোহিত ও সূর্যকুমার যদি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেন তাহলে কলকাতা নাইট রাইডার্স তাঁদের নিতে ঝাঁপাবে বলেই জানা যাচ্ছে। কেকেআর শ্রেয়স আইয়ার, হর্ষিত রানাকে ধরে রাখতে পারে বলেও জানা যাচ্ছে। তবে সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে ধরে রাখার পথে নাইট ম্যানেজমেন্ট হাঁটবে কিনা সেটাও দেখার।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জনসমক্ষে বকাঝকা করেছিলেন অধিনায়ক লোকেশ রাহুলকে। ফলে রাহুল লখনউ সুপার জায়ান্টস ছাড়তে চলেছেন বলে খবর। তাঁকে নিয়ে অধিনায়ক করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি প্রতি মরশুমে তারকাখচিত দল গড়়েও চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাফ দু প্লেসিকে অধিনায়ক করেও লাভ হয়নি। ফাফকে ছেড়ে দেওয়া হতে পারে।

ঋষভ পন্থকে ছেড়ে দিতে পারে দিল্লি ক্যাপিটালস। জল্পনা, পন্থ যেতে পারেন চেন্নাই সুপার কিংসকে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল থেকে অবসর নেননি। মাহি আগামী মরশুম থেকে না খেললে ধোনির স্থলাভিষিক্ত হতেই পারেন পন্থ। জানা যাচ্ছে, পন্থকে নিয়ে খুশি নয় দিল্লি ক্য়াপিটালস।

দিল্লি ক্যাপিটালস হেড কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে রিকি পন্টিং। সূত্রের খবর, ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টকে পরামর্শ দিয়েছেন পন্থকে ধরে রাখতে। কিন্তু পন্থকে নিয়ে যেভাবে চর্চা চলছে এবং তিনি বিকল্প খুঁজছেন বলে কানে এসেছে দিল্লি কর্তাদের, তাতে তাঁরা পন্থকে ছেড়ে নতুন কারও হাতে নেতৃত্বের ব্যাটন দিতে পারেন। পন্থকে ট্রেডিংয়ের মাধ্যমে নিতে পারে সিএসকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+