Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: আরসিবির পর মধুর প্রতিশোধ মুম্বই ইন্ডিয়ান্সের, সিএসকের বিদায়ঘণ্টা বাজালেন ছন্দে ফেরা রোহিত

IPL 2025: আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে প্লে-অফের আশা জিইয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ওয়াংখেড়েতে আজ হেরে যাওয়ায় খাদের কিনারায় চলে গেল চেন্নাই সুপার কিংস।

আজকের দুটি ম্যাচেই দেখা গেল মধুর প্রতিশোধ। মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে জিতল আরসিবি। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের সিএসকে বধ। সবচেয়ে বড় স্বস্তি রোহিত শর্মার ফর্মে ফেরা।

IPL 2025

টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। শিবম দুবে ও রবীন্দ্র জাদেজার অর্ধশতরানে ভর করে লড়াইয়ের জায়গায় পৌঁছয় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭৬ রান।

রবীন্দ্র জাদেজা চারে নেমে ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। চারটি চার ও ২টি ছয় মেরেছেন। শিবম দুবে পাঁচে নেমে করেন ৩২ বলে ৫০। তিনি ২টি চার ও চারটি ছয় মেরেছেন। তাঁরা দুজন ৫০ বলে ৭৯ রান যোগ করলেও শট খেলতে বেগ পেতে হচ্ছিল।

অভিষেকে আয়ুষ মাত্রে তিনে নেমে ১৫ বলে ৩২ রান করেন। শেখ রশিদ ২০ বলে ১৯ ও রাচিন রবীন্দ্র ৯ বলে ৫ রান করেন। ফলে ওপেনাররা চূড়ান্ত ব্যর্থ। মহেন্দ্র সিং ধোনি করেন ৬ বলে ৪। জেমি ওভার্টন ৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

বুমরাহ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। দীপক চাহার ৪ ওভারে ৩২, অশ্বিনী কুমার ২ ওভারে ৪২, মিচেল স্যান্টনার ৩ ওভারে ১৪ রান দিয়ে পেলেন একটি করে উইকেট। সবচেয়ে বেশি ১১টি ডট বল চাহারের। চেন্নাই সুপার কিংসের ইনিংসে চারের সংখ্যা ১২, ছয় হয়েছে ৮টি।

জবাবে খেলতে নেমে চলতি আইপিএলে এদিনই সেরা ওপেনিং পার্টনারশিপ হলো মুম্বই ইন্ডিয়ান্সের। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬২ রান তুলে ফেলে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিং জুটি ভাঙে ৬.৪ ওভারে ৬৩ রানে। ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন রায়ান রিকেলটন।

চলতি আইপিএলে রোহিত প্রথম অর্ধশতরানটি পেলেন এদিন। ৩৩ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। সূর্যকুমার যাদব চলতি আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করলেন ২৬ বলে। মুম্বই ইন্ডিয়ান্স জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৫.৪ ওভারেই।

Take a Poll

রোহিত শর্মা চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৭৬ রানে অপরাজিত থাকলেন। সূর্য অপরাজিত থাকেন ৩০ বলে ৬৮ রানে, ৬টি চার ও পাঁচটি ছয় মেরেছেন। রোহিত ও সূর্যর অবিচ্ছেদ্য দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৫৪ বলে ১১৪ রান। মুম্বই জিতল ২৬ বল বাকি থাকতে ৯ উইকেটে।

মুম্বই ইন্ডিয়ান্স ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এলো। সাতে নেমে গেল কেকেআর। চেন্নাই সুপার কিংস পয়েন্ট তালিকার একেবারে নীচে। ৮ ম্যাচে ঝুলিতে চার পয়েন্ট। এবার পাঁচটি দল ইতিমধ্যেই ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে। ফলে ১৪ পয়েন্ট যথেষ্ট নাও হতে পারে প্লে-অফে যাওয়ার জন্য। ফলে সিএসকের কাছে এখন সব ম্যাচই ডু অর ডাই। সব ম্যাচ জিতলে ধোনিরা পৌঁছবেন ১৬ পয়েন্টে। সিএসকের নেট রান রেট -১.৩৯২।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+