IPL 2025, MI vs RCB: রোহিত-বিরাট ডুয়েল কি দেখা যাবে? বুমরাহ ফিরলে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ কেমন হবে?
IPL 2025, MI vs RCB: আইপিএলে কি ফের দেখা যাবে রোহিত শর্মা বনাম বিরাট কোহলি দ্বৈরথ? দুজনের কেউ এখন অধিনায়ক নন। তবু আইপিএলের সময় ভারতীয় দলের দুই মহাতারকার দ্বৈরথের অপেক্ষায় থাকেন সকলে।
কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। বিরাট কোহলি খেলবেনই। তবে রোহিত শর্মাকে নিয়ে এখনও নিশ্চয়তা মেলেনি।

লখনউয়ে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি রোহিত শর্মা। ফর্ম, নাকি ফিটনেসের কারণে রোহিত ইমপ্যাক্ট সাবের তালিকাতেও থাকলেন না তা নিয়ে চর্চা শুরু হয়। যদিও পরে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেছিলেন, নেটে চোট লেগেছিল। হাঁটুর উপর জোর দিতে পারছিলেন না রোহিত ব্যাটিংয়ের সময়। আশা করি, দ্রুতই ফিট হবেন।
আজ জয়বর্ধনে বলেন, রোহিত আগের চেয়ে অনেক ভালো আছেন। আজ নেটে ব্যাটিংও করবেন। নেটে ব্যাটিংয়ের সময় রোহিতের আকস্মিক অসুবিধা হচ্ছিল। গতকাল আমরা ফিরেছি। আজ নেটে রোহিতের ব্যাটিং দেখেই তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোহিত চলতি আইপিএলে একেবারেই ফর্মে নেই। রোহিত প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে করেন ০। গুজরাত টাইটান্স ম্যাচে করেন ৮। কেকেআর ম্যাচে ইমপ্য়াক্ট সাব হিসেবে নেমে ১৩ রান করেছিলেন। সেই ম্যাচে মুম্বই ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে জেতে।
জয়বর্ধনে রোহিতের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, প্রতি দুই ম্যাচ অন্তর কারও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা ঠিক নয়। আমার মনে গেঁথে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ জেতানো ইনিংস। সব সময় দলের কোর গ্রুপ-সহ সকলের পাশে থাকি আমরা। রোহিত নেটেও ভালো ব্যাট করছেন। বেশ কিছু ভালো শটও নিচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি নেটে চোট পান লখনউয়ে।
তিলক শর্মাকে আগের ম্যাচে রিটায়ার্ড আউট করানো নিয়ে চর্চা কম হয়নি। জয়বর্ধনে এদিন জানান, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল সিদ্ধান্তটি তাঁরই ছিল। মনে হচ্ছিল, তিলক যখন মারতে পারছেন না তখন ছন্দে থাকা মিচেল স্যান্টনার বড় শট খেলতে পারবেন। তবে তিলক আগেও ভালো ব্যাটিং করেছেন। কালও হয়তো তিনিই জিতিয়ে আসবেন।
রোহিত শর্মা যদি ফেরেন তাহলে রাজ বাওয়াকে বসানো হতে পারে। আগের ম্যাচে ওয়াংখেড়েতে সিম সহায়ক উইকেট ছিল। ফলে বুমরাহ কাল মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ফিরলে দীপক চাহারকে বসতে হতে পারে। কিংবা কোপ পড়তে পারে অশ্বিনী কুমারের উপর।
Tee time with Tim भाऊ 🔜, Boulty? ⛳
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
Lovely to meet you again @timdavid8 💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvRCB pic.twitter.com/g58EI0jhzc
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), মিচেল স্যান্টনার, দীপক চাহার বা অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, ভিগনেশ পুথুর। ইমপ্যাক্ট সাব- রোহিত শর্মা বা রাজ বাওয়া।












Click it and Unblock the Notifications