IPL 2025: রোহিত শর্মার ফর্মে ফোকাস, আসন্ন আইপিএলে একঝাঁক নজিরের হাতছানি হিটম্যানের সামনে
IPL 2025: আইপিএলে সফলতম অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে যুগ্মশীর্ষে রয়েছেন রোহিত শর্মা। দুজনেই অধিনায়ক হিসেবে জিতেছেন ৫টি করে আইপিএল খেতাব।
এবারও রোহিত শর্মার দিকে সকলের নজর থাকবে। বিশেষ করে যেভাবে তিনি দলের স্বার্থে ওপেনারের ভূমিকায় আগ্রাসী ব্যাটিং করছেন। রোহিত গড়তে পারেন বেশ কিছু উল্লেখযোগ্য নজিরও।

আইপিএলে প্রথম তিন মরশুম, অর্থাৎ ২০০৮ থেকে ২০১০ অবধি ডেকান চার্জার্সে। তারপর থেকে এখনও অবধি মুম্বই ইন্ডিয়ান্সে। আইপিএলে ২৫৭টি ম্যাচে ২৫২ ইনিংসে ২৯ বার অপরাজিত থেকে ৬৬২৮ রান করেছেন রোহিত। ২টি শতরান ও ৪৩টি অর্ধশতরান রয়েছে।
গত বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চূড়ান্ত ব্যর্থ হয়। তবে রোহিত ১৪ ম্যাচে ৪১৭ রান করেছিলেন। ১টি করে শতরান ও অর্ধশতরান-সহ। ২০১২ সালের পর গতবারই আইপিএলে শতরান দেখা গিয়েছিল হিটম্যানের ব্যাটে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হোম ম্যাচে করেন ৬৩ বলে অপরাজিত ১০৫।
আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি (৮০০৪)। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ধাওয়ানের রয়েছে ৬৭৬৯ রান। ফলে রোহিত আর ১৪২ রান করলেই ধাওয়ানকে সরিয়ে বিরাটের পর জায়গা করে নেবেন। একইভাবে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে সাত হাজার রানের মাইলস্টোন তিনি ছুঁতে পারেন।
আইপিএলে সবচেয়ে বেশি ৭৬৮টি চার মারার নজির রয়েছে শিখর ধাওয়ানের। বিরাট কোহলির রয়েছে ৭০৫টি চার। ডেভিড ওয়ার্নার রয়েছেন তালিকার তিনে, তিনি আইপিএলে ৬৬৩টি চার মেরেছেন। আইপিএলের ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ৬০০টি চার মারার নজির গড়তে রোহিতের দরকার ১টি বাউন্ডারি।
আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৭টি ছয় মারার নজির রয়েছে ক্রিস গেইলের। যে রেকর্ড ভাঙা কার্যত দুঃসাধ্য। রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ২৮০টি ছয় মেরেছেন আইপিএলে। ফলে এবার তিনি গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে তিনশোটি ওভার বাউন্ডারি মারার নজির গড়তেই পারেন। বিরাট কোহলি আছেন রোহিতের পরেই, কোহলির ছয়ের সংখ্যা ২৭২টি।












Click it and Unblock the Notifications