IPL 2025: বিরাটের কীর্তি ছুঁয়ে পোলার্ডের রেকর্ড ভাঙলেন রোহিত, বুমরাহ যোগ দিলেন ৩০০ উইকেটের ক্লাবে

IPL 2025: রোহিত শর্মা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধশতরানের ফাঁকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলির কীর্তি। সেই সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের ঈর্ষণীয় রেকর্ডও নিলেন নিজের দখলে।

রোহিত আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৭০ রান করলেন। চলতি আইপিএলে এটি রোহিতের দ্বিতীয় অর্ধশতরান। আগের চেন্নাই সুপার কিংস ম্যাচে অপরাজিত ছিলেন ৭৬ রানে। রান তাড়া করতে নেমেই।

IPL 2025

রোহিত শর্মার ছন্দে ফেরা আত্মবিশ্বাস বাড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের। রোহিত ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি২০-তে ১২ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে গেলেন। আপাতত ৪৫৬টি ম্যাচে ৪৪৩ ইনিংসে রোহিতের হলো ১২০৫৮ রান। ৮টি শতরান ও ৮০টি অর্ধশতরান রয়েছে।

Take a Poll

আইপিএলে রোহিতের শতরানের সংখ্যা ২টি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের ৪৫তম অর্ধশতরানটি পূর্ণ করলেন হায়দরাবাদে। এবারের আইপিএলে রোহিত ৮ ম্যাচে ৮ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ২২৮ রান করেছেন। গড় ৩২.৫৭, স্ট্রাইক রেট ১৫৪.০৫।

রোহিত সানরাইজার্স ম্যাচে তিনটি ছয় মারায় তাঁর আইপিএলে মোট ছয়ের সংখ্যা হলো ২৯৫। ফলে আইপিএলে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩০০ ছক্কা থেকে রোহিত আর পাঁচ কদম দূরে। তার আগে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দখলে নিলেন ছক্কার নজির।

রোহিত ভেঙে দিলেন কায়রন পোলার্ডের রেকর্ড। পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২১১টি ম্যাচে ২৫৮টি ছয় মেরেছিলেন। ফলে আইপিএলে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডটি ছিল তাঁর দখলে। রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২৫৯টি ম্যাচ খেলে ছয়ের সংখ্যা হলো ২৬০। ফলে পোলার্ডকে পিছনে ফেললেন হিটম্যান।

এদিকে, সানরাইজার্স হায়দরাবাদের হেইনরিখ ক্লাসেনকে আউট করে জসপ্রীত বুমরাহ টি২০-তে ৩০০তম শিকার ঝুলিতে পুরে ফেললেন। ১৯তম ওভারে বুমরাহর ফুল টস ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ডিপ স্কোয়্যার লেগে ক্যাচ দেন ক্লাসেন।

ভারতীয় পেসারদের মধ্যে এর আগে একমাত্র ভুবনেশ্বর কুমারই টি২০-তে তিনশোটি উইকেট দখলের মাইলস্টোন স্পর্শ করেন। ভুবির ৩০২ ম্যাচে রয়েছে ৩১৮ উইকেট। বুমরাহ তিনশোটি টি২০ উইকেটের মাইলফলক ছুঁলেন ২৩৭টি ম্যাচ খেলে। টি২০-তে রবিচন্দ্রন অশ্বিন ৩১৫টি, পীযূষ চাওলা ৩১৯ ও যুজবেন্দ্র চাহাল ৩৭৩টি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+