Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: কঠিন সময়ে কার পরামর্শে উপকৃত হয়েছিলেন? কলকাতায় এসে ফাঁস করলেন পন্থ

ঋষভ পন্থের জীবনে ভয়াবহ একটা অধ্যায় কেটেছে। গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে জীবন মৃত্যুর সংশয়ের তৈরি হয়েছিল পন্থের। যদিও দুর্ঘটনার পর আবার স্বমহিমায় ক্রিকেট মাঠে ফিরেছেন। দুর্ঘটনা যে একটা তার কাছে বড় শিক্ষা সেকথা উল্লেখ করতে ভুল করেননি পন্থ।

কঠিন সময় পাশে থাকার জন্য লখনউ দলের অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে গুজরাত টাইটান্স দলের হেড কোচ আশিস নেহরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঋষভ পন্থ উল্লেখ করেছেন কীভাবে তাঁর জীবনের কঠিন সময় মানসিকভাবে সমর্থন যুগিয়েছিলেন আশিস নেহরা। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে দেরাদুন যাওয়ার পথে হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। এরপর অন্ধকার সময় নেমে আসে ঋষভ পন্থের জীবনে।

Rishabh Pan

এরপর দীর্ঘ সময় তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়েছে পন্থকে। অবশেষে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২২ গজে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন পন্থ। কলকাতা এসে কঠিন সময় প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের তারকা। পন্থ জানিয়েছেন, আশিস নেহরা কীভাবে তার পাশে ছিলেন। দিল্লি সনেট ক্রিকেট ক্লাবের সদস্য পন্থ। সেই ক্লাবের সিনিয়র ক্রিকেটার নেহেরা। যখন গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তখন নেহরা পন্থকে জানিয়েছিলেন নিজেকে খুশি রাখতে হবে মানসিক এবং সমস্ত শারীরিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হলে।

এই প্রসঙ্গে পন্থ বলেছেন, নেহরার ওই পরামর্শ আমাকে অনেকটা সাহায্য করেছিল সেই কঠিন সময়ে। উনি আমার ক্লাবের একজন সিনিয়র। তিনি আমার কাছে এসেছিলেন এবং আমার অবস্থা দেখে বলেছিলেন আমিও জীবনে অনেক চোটের মধ্যে পড়েছি কিন্তু শুধুমাত্র একটা বিষয় কি মাথায় রেখেছি সেটা নিজেকে খুশি রাখা। যদি তুমি নিজে খুশি থাকতে পারো তবে সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে ফিরতে পারবে। সেই সময় নেহরার ওই কথাগুলি আমার জন্য খুবই কাজে দিয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+