IPL 2025: ইডেনে ঋষভ পন্থ ফুরফুরে মেজাজে, ভক্তদের আর্জিতে সাড়া দিয়ে বিলোলেন অটোগ্রাফ

IPL 2025: ঋষভ পন্থ চলতি আইপিএলে চেনা ছন্দে নেই। তাঁকে আইপিএলের নিলামের ইতিহাসে সর্বাধিক দর ২৭ কোটি টাকায় কিনে অধিনায়ক করেছে লখনউ সুপার জায়ান্টস।

মঙ্গলবার ইডেনে লখনউ সুপার জায়ান্টস খেলতে নামবে কেকেআরের বিরুদ্ধে। কর্ণধারের শহরে বড় রান আসুক পন্থের ব্যাটে, চাইছেন ভক্তরা।

IPL 2025

কলকাতায় পৌঁছনোর পর আজ ইডেনে ঘণ্টা তিনেক অনুশীলন সারল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার ফলে লখনউয়ের আত্মবিশ্বাস বেড়েছে অনেকটাই। লখনউ দলে রয়েছেন বাংলার ২ ক্রিকেটারও।

আগের ম্যাচেই কামব্যাক করেছেন আকাশ দীপ। পরিবর্ত ফিল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ বাউন্ডারি সেভ করে দলের তরফে মেডেল পেয়েছেন শাহবাজ। ইডেনের কন্ডিশন, পিচ সম্পর্কে যাবতীয় ইনপুট দিয়ে নিশ্চিতভাবেই দলকে সহায়তা করবেন আকাশ দীপ, শাহবাজরা।

কেকেআরের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো ইনিংস খেলতে মুখিয়ে ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের ব্যাট হাতে ফর্ম খারাপ হলেও একেবারেই উদ্বেগ নেই তাঁর। আজ সাংবাদিক বৈঠক করেনি লখনউ সুপার জায়ান্টস। জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণাধীন দল ইডেনের কন্ডিশন আঁচ করে নিল। আজকের মতো কালও বিকেল সাড়ে তিনটি থেকেই প্র্যাকটিস রেখেছে লখনউ সুপার জায়ান্টস।

কলকাতা-লখনউ ম্যাচ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে থেকে। সেই সময় থেকেই আজ অনুশীলন করল লখনউ। রামনবমীর কারণে ম্যাচটি ২ দিন না সরানো হলে আজই ইডেনে হলো দুই দলের দ্বৈরথ। তবে তা সরে যাওয়ায় দুই দলই নিজেদের প্রস্তুত করার পাশাপশি পর্যাপ্ত বিশ্রামেরও সুযোগ পেল।

পন্থ চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলেছেন। রান করেছেন মাত্র ১৯। সর্বাধিক ১৫। গড় ৪.৭৫। শুধু একটি ছয় মেরেছেন। একটিও চার মারতে পারেননি। উইকেটকিপার হিসেবে তিনটি ক্যাচ ধরেছেন। স্টাম্পিং করতে পারেননি।

Take a Poll

ইডেনে আরও একবার নিজেকে মেলে ধরার সুযোগ পেতে চলেছেন পন্থ। এদিন ইডেনে এসেছিলেন ঋষভ পন্থের বেশ কয়েকজন অনুগামী। তাঁদের আর্জিতে সাড়া দিয়ে পন্থ অটোগ্রাফ বিলোলেন। আবদুল নামের এক ভক্ত পন্থকে নোটবুক আর পেন দিয়ে দুটি পাতায় অটোগ্রাফ দেওয়ার আর্জি জানান।

পন্থ সেই আবেদনে সাড়া দিয়ে দু-বার অটোগ্রাফ দেন। কাল বাইপাসের ধারে এক অভিজাত হোটেলে সিআইআইয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন পন্থ, নিকোলাস পুরাণ, মেন্টর জাহির খান, মোহনবাগান সুপার জায়ান্টের দিমিত্রিয়স পেত্রাতস, জেমি ম্যাকলারেনরা। ইডেনে সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারে লখনউ সুপার জায়ান্টস।

এদিকে, দুই দলেই দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটার আছেন। তাঁদের টানেই আইপিএলে কেকেআর ও লখনউ সুপার জায়ান্টসের অনুশীলন দেখতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন তরুণ। প্রিয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পেয়ে তাঁরা আপ্লুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+